NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

বিদেশিনীর সঙ্গে শিল্পার ঝগড়ার ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

বিদেশিনীর সঙ্গে শিল্পার ঝগড়ার ভিডিও ভাইরাল

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার পরিবারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, রেস্তোরাঁয় একটি মেয়ে তাকে নরম সুরে কথা বলতে বললে শিল্পা ঝগড়া করতে শুরু করেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে স্ত্রীর পাশে দাঁড়ালেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি টেবিল ডাবল বুক করা হয়েছিল যা নিয়ে বিতর্ক তৈরি হয়।’

রাজ কুন্দ্রা আরও দাবি করেন, তিনি এক বছর আগে টেবিল বুক করেছিলেন। এরপরেও তার সঙ্গে ২০ জনেরও বেশি পরিবারের সদস্য ছিলেন যাদের ফিরে যেতে বলা হয়েছিল। ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’কে রাজ কুন্দ্রা বলেন, ‘অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে আমি কয়েকটি বিষয় পরিষ্কার করতে চাই। আমি এক বছর আগে আমার স্ত্রীর জন্মদিনের জন্য সেই রেস্তোঁরায় একটি টেবিল বুক করেছিলাম। দুর্ভাগ্যক্রমে, সেখানে পৌঁছানোর পরে, আমাদের বলা হয়েছিল যে আমাদের টেবিলটি অন্য টিমকে দেওয়া হয়েছে। তিনি এটাকে একজন এজেন্টের মাধ্যমে “ডাবল বুকিং ত্রুটি” হিসেবে বর্ণনা করেছেন শিল্পার স্বামী। বিরক্ত রাজ কুন্দ্রা বলেন, এই ঘটনা খুবই হতাশাজনক। ভুলের জন্য অসন্তোষ প্রকাশ করলে তাকে তার পরিবারের সঙ্গে ফিরে যেতে বলা হয়।

রাজ কুন্দ্রা আরও বলেন, ‘আমি একটি রেস্তোঁরাও চালাই, তাই আমি এই পরিস্থিতিটি খুব হতাশাজনক বলে মনে করেছি, বিশেষত যখন আমার বৃদ্ধ বাবা-মা, শাশুড়ি এবং ২০ জন অতিথি অপেক্ষা করছিলেন। আমি সন্ধ্যায় একটি সুন্দর আবহ তৈরি করছিলাম যা উত্তেজনায় পরিণত হয়েছিল, যখন আমি গলা চড়িয়ে কথা বলি, তখন আমাদের চুপ থাকতে বলা হয়েছিল।’

স্ত্রী শিল্পা শেঠির ৫০তম জন্মদিন সেলিব্রেট করতে ক্রোয়েশিয়ায় গিয়েছিলেন রাজ কুন্দ্রা। সেখান থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, শিল্পা শেঠি ও তার পরিবার একটি বিদেশি মেয়ের সঙ্গে তর্ক করছেন কারণ তিনি তাদের ধীরে কথা বলার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, ক্যাপশনে দাবি করা হয়েছে, রাজ কুন্দ্রা সেখানে রেগে গিয়ে বলেন, ‘তুমি জানো না আমরা কে!’