NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

হানিয়া আমিরের সঙ্গে দিলজিত, তোলপাড় ভারতে


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

হানিয়া আমিরের সঙ্গে দিলজিত, তোলপাড় ভারতে

পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জটিল হয়েছে। এই ঘটনার রেশ পড়েছে বিনোদন জগতেও। বলিউডের একাংশ যখন পাকিস্তানি শিল্পীদের বয়কটের পক্ষে সুর চড়াচ্ছেন, ঠিক তখনই পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বলিউডের গায়ক-অভিনেতা দিলজিত দোসাঞ্জ-এর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে যায় সোশাল মিডিয়ায়। মুহূর্তেই যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়ে যায় তোলপাড়।

 

ভিডিওটি ‘সর্দার ৩’ সিনেমার শুটিং সেট থেকে বলে ধারণা করা হচ্ছে। যদিও বাস্তব জীবনে তাদের মধ্যে কোনও সম্পর্ক নেই, বরং এই সিনেমার জন্যই তাদের একসঙ্গে দেখা গেছে। এর আগে জানা গিয়েছিল, এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন দিলজিত ও হানিয়া। ইতিমধ্যেই সিনেমার শুটিংও শুরু হয়েছে।

 

কিন্তু এমন সময়ে যখন পুলওয়ামা ও পেহেহেলগামের ঘটনার পর বলিউডে পাকিস্তানি শিল্পীদের প্রবেশ কার্যত নিষিদ্ধ, তখন হানিয়া আমিরকে কাস্ট করা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। দিলজিত দোসাঞ্জ সোশাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করলেও সেখানে হানিয়ার নাম উল্লেখ করেননি। 

তবে অনুরাগীদের চোখ এড়ায়নি বিষয়টি। একটি ছবিতে নীরু বাজওয়ার পিছনে থাকা এক তরুণীকে হানিয়া বলে দাবি করছেন অনেকে।

এমনকি দিলজিতের পরা টি-শার্টেও নাকি হানিয়ার মুখ দেখা যাচ্ছে— এমনও মন্তব্য করেছেন কিছু নেটিজেন।  এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা প্রশ্ন তুলেছে— ‘‘পাকিস্তান যখন সন্ত্রাসে মদত দিচ্ছে, তখন কেন পাকিস্তানি অভিনেত্রীকে ছবিতে নেওয়া হচ্ছে?’’ আবার কেউ সরাসরি দিলজিতকে বয়কটের ডাকও দিয়েছেন। 

 

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত দিলজিত কিংবা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি।

জুনের ২৭ তারিখ মুক্তি পাওয়ার কথা ‘সর্দার ৩’-এর। কিন্তু হানিয়া আমির যদি এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকেন, তবে ছবির মুক্তি নিয়েও জোর দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।