NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

সিনেমার ভিড়ে দর্শক মাতাচ্ছে ‘বোহেমিয়ান ঘোড়া’


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৫, ০৮:০৬ পিএম

সিনেমার ভিড়ে দর্শক মাতাচ্ছে ‘বোহেমিয়ান ঘোড়া’

ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দারুণ সাড়া ফেলেছে। শাকিব খানের ‘তাণ্ডব’সহ প্রায় সবগুলো সিনেমাই ভালো দর্শক টানছে। তার ভিড়ে জমে উঠেছে ওটিটির ঈদ আয়োজনও। প্রশংসা পাচ্ছে মোশাররফ করিম অভিনীত ‘বোহেমিয়ান ঘোড়া’।

এই সিরিজে ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নানা হাস্যরসাত্মক কাণ্ড কারখানা নিয়ে ‘বোহেমিয়ান ঘোড়া’র আব্বাস হয়ে হাজির হয়েছেন মোশাররফ করিম। যিনি কি না প্রতিটি শহরেই একটি করে বিয়ে করেন।

 

সিরিজটি মুক্তির পর অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে মোশাররফ করিমের অভিনয়, সেই সঙ্গে পরিচালকের নির্মাণ মুন্সিয়ানা।

সোশ্যাল মিডিয়ায় দর্শকের মন্তব্যের বেশিরভাগই ছিল মোশাররফ করিমকে ঘিরে। কেউ কেউ বলছিলেন, “সিরিজজুড়ে ছিল মোশাররফ করিমের জাদুকরী অভিনয়। মুগ্ধ হয়েছি।’ একজন মন্তব্য করেন, ‘অমিতাভ রেজা চৌধুরীর বোহেমিয়ান ঘোড়া শুধু চোখ নয়, মনও দখল করে। এটা শুধু আব্বাসের গল্প নয়, এটা সেইসব মানুষের গল্প যারা আটকে পড়ে ভাগ্য আর ভালোবাসার জটিল রোডম্যাপে। সিরিজটি একদম ‘ওয়াচওয়ার্দি’ মিস করলে রিগ্রেট করবেন!”

 

দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে অভিভূত এর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি সিরিজটি নিয়ে। তারা কাজটি পছন্দ করেছেন, নিজেদের মতামত জানাচ্ছেন। একটা কাজ তো সবার কাছে ভালো লাগতে পারে না। তবে বোহেমিয়ান ঘোড়া নিয়ে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে, আমি যে গল্পটা বলতে চেয়েছি দর্শকরা সেটা ধরতে পেরেছে।’

‘বোহেমিয়ান ঘোড়া’ শুধু একাধিক বিয়ের হাস্যরসাত্মক গল্প নয়। এটি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক প্রতিচ্ছবি—যেখানে প্রত্যন্ত গ্রামেও আধুনিকতার ছোঁয়া লেগেছে, আর মানুষ দ্বন্দ্বে ভরা জীবনের পথ খুঁজে নেয় হাসি, দৃঢ়তা ও এক গভীর সামাজিক সংবেদনশীলতা দিয়ে’- যোগ করেন নির্মাতা।

হাফ স্টপ ডাউনের কর্ণধার মাহজাবিন রেজা চৌধুরী ও মো. আসাদ্দুজামান সকাল প্রযোজিত ৭ পর্বের এই সিরিজে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার আট স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, রোবিনা রেজা জুঁই এবং নতুন দুই মুখ আসমা উল হুসনা বৃষ্টি ও সারাহ জেবিন অদিতি।

 

 

 

এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, অশোক বেপারি, পঙ্কজ মজুমদার, সুমন পাটোয়ারি, সায়্যেদা প্রমুখ।