NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

২৭ জুন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে তিনদিনব্যাপী ‘কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যাল’


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৫, ১০:০৬ এএম

২৭ জুন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে তিনদিনব্যাপী ‘কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যাল’

২৭ জুন থেকে  নিউইয়র্কে তিনদিনব্যাপী ‘কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যাল’ শুরু হতে যাচ্ছে। নাটকের মাধ্যমে সমাজ গঠন এবং বহুজাতিক সমাজে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জীবনঘনিষ্ঠ নাটক মঞ্চায়নের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে এটি বাঙালি সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরার একটি প্রচেষ্টা। বাংলাদেশের মঞ্চনাটকের পরিচিত মুখ, প্রয়াত নাট্যব্যক্তিত্ব ইশরাত নিশাতের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে এ উৎসবটি।
 নিউইয়র্কের জ্যামাইকার সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং (161-4 Jamaica Ave, Jamaica, NY 11432) মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।
উৎসবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশের বিভিন্ন নাট্যদল অংশ নেবে। পাশাপাশি ‘বাংলা নাটকের চেনা-অচেনা অভিমুখ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। নাট্যকার ও পরিচালক মিথুন আহমেদের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি-নাট্যকার ও অনুবাদক বদরুজ্জামান আলমগীর।
আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক আব্দুস সালাম, অভিনেতা-পরিচালক রোকেয়া আক্তার বেবি, এবং নাট্যগবেষক ও লেখক ড. বাবুল বিশ্বাস।

নাটক মঞ্চায়নের ফাঁকে পরিবেশিত হবে নাটকে ব্যবহৃত জনপ্রিয় কিছু গানও। অর্থাৎ নাটক, গান, ইতিহাস ও ঐতিহ্যের সংমিশ্রণে এ উৎসব হয়ে উঠবে নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

আয়োজক সংগঠন ‘কৃষ্টি’র প্রধান নির্বাহী এবং অভিনেতা-পরিচালক শীতেষ ধর বাপসনিউজকে বলেন, নাটক সম্পর্কিত অভিনয়-গান এবং বাংলা নাটকের ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে এ উৎসবের গুরুত্ব অপরিসীম।


উৎসবে যে নাটকগুলো মঞ্চস্থ হবে, তার মধ্যে রয়েছে কানাডার ‘তিন মাতালের কাণ্ড’, ঢাকার ড্রামার ‘সংকটে শয়তান’, কৃষ্টির ‘দ্য গেম’, ‘হেমলেট অ্যান্ড ওফেলিয়া’, এবং ‘গোধূলি বেলায়’।

উৎসব ঘিরে ইতোমধ্যেই প্রবাসী নাট্যকর্মী, সাংস্কৃতিক সংগঠক, অভিনেতা-অভিনেত্রী, নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী ও সাহিত্যিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তাঁদের বিশ্বাস, সৃষ্টিশীল নাট্যকর্মীদের এ সমন্বিত প্রয়াস থেকে দর্শক-শ্রোতা অনেক নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণা লাভ করবেন।