NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন দীপিকা


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৫, ০৮:০৬ পিএম

একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন দীপিকা

সম্প্রতি মা হয়েছেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মেয়ের দায়িত্ব পালনের পাশাপাশি কাজের অঙ্গনে ফিরতে যাচ্ছেন। আর তাতেই দেখা দিয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। পেশাজীবন এবং ব্যক্তিজীবনে ভারসাম্য রাখতে চেয়ে আট ঘণ্টার বেশি কাজ করতে চাইছেন না এ অভিনেত্রী। গুঞ্জন শোনা যাচ্ছে, এ নিয়েই নাকি নির্মাতাদের সঙ্গে ব্যাটে-বলে মিলছে না দীপিকার। ফলে সন্দীপ রেড্ডি বঙ্গার আসছে সিনেমা ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন তিনি।

সমস্যার এখানেই কিন্তু শেষ নয়। একই কারণে এবার নাকি দীপিকার উপরে বিরূপ ধারণা পোষণ করেছেন আরও একজন প্রথম সারির নির্মাতা নাগ অশ্বিনও। এমন গুঞ্জন সত্য হলে তার ‘কল্কি’ সিনেমার সিক্যুয়েল থেকেও নাকি বাদ পড়তে যাচ্ছে এ অভিনেত্রী।

 

দীপিকাকে নিয়ে এত দিন কোনো নির্মাতার কোনো বক্তব্য ছিল না। বরং নায়িকার পরিশ্রম করার মানসিকতা নিয়ে সবাই প্রশংসা করতেন। শোনা যাচ্ছে, মেয়ের জন্মের পর সেই দীপিকার মনে হয়েছে, পেশাজীবন যত খানি তার চেয়ে মনোযোগ বা সময় আশা করে ঠিক ততটাই তার মেয়েও। তিনি মেয়েকে নিজের হাতে বড় করতে চান।

একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন দীপিকা, কারণ কী

 

পাশাপাশি আরও শোনা যাচ্ছে, তিনি ‘অ্যানিম্যাল’খ্যাত নির্মাতা সন্দীপের কাছে মোটা অংকের পারিশ্রমিক দাবি করেছেন। সিনেমার লভ্যাংশের কিছুটাও তার প্রাপ্য- এমন বক্তব্যও নাকি রেখেছেন নির্মাতার কাছে। যা সন্দীপের ভালো লাগেনি। তিনি দীপিকার জায়গায় তৃপ্তি ডিমরীকে বেছে নিয়েছেন। কারণ তৃপ্তি দীপিকার মতো বেশি পারিশ্রমিক চাননি। পাশাপাশি সিনেমার লভ্যাংশের থেকেও কিছু দাবি করেননি।

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, একই বিষয় নিয়ে নাগ আশ্বিনের সঙ্গেও জটিলতা তৈরি হয়েছে দীপিকার। সিনেমায় প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসনসহ বড় বড় তারকার উপস্থিতি। সেখানে দীপিকার বিভিন্ন আপত্তি কি নির্মাতারা আমলে নেবেন? বলিউডে এমন প্রশ্ন উঠেছে।

 

 

 

অন্যদিকে এভাবে একের পর এক সিনেমা যদি হাতছাড়া হয়ে যায়, অন্য নায়িকারা যদি তার জায়গায় অভিনয়ের সুযোগ পেয়ে যান, সেটা তো ভালো হবে না দীপিকার জন্যে।