NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

নিউইয়র্ক অঙ্গরাজ্য ও মহানগর বিএনপির নতুন কমিটি


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১১ এএম

নিউইয়র্ক অঙ্গরাজ্য ও মহানগর বিএনপির নতুন কমিটি

নিউইয়র্ক অঙ্গরাজ্য ও নিউইয়র্ক মহানগর উত্তর-দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। গতকাল ১৭ আগস্ট দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তিন শাখা কমিটির প্রতিটিতে ৪১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। 

নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক হয়েছেন অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হয়েছেন হাবিবুর রহমান সেলিম এবং মহানগর উত্তর শাখার আহ্বায়ক হয়েছেন আহবাব চৌধুরী খোকন। 

কমিটির অনুমোদন এলেও ‘অনেক ত্যাগী-কর্মীর যথাযথ মূল্যায়ন হয়নি’ বলে অভিযোগ উঠেছে। তবে দেরিতে হলেও নতুন কমিটি আসায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপির অনেক সমর্থক। ১২ বছর আগে ভেঙ্গে দেওয়া যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটি প্রত্যাশা করছেন তারা।