NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

মালির সামরিক ঘাঁটিতে দুই দফা হামলায় নিহত ৩০


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৫, ১০:০৬ এএম

মালির সামরিক ঘাঁটিতে দুই দফা হামলায় নিহত ৩০

মালির উত্তরাঞ্চলীয় তিমবুকতু শহরের একটি সেনাঘাঁটিতে দুই দফা হামলার ঘটনায় কমপক্ষে ৩০ সেনা নিহত হয়েছে। বেশ কিছু নিরাপত্তা সূত্র এবং স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষের সংঘাতে ডজনখানেক হামলাকারীও নিহত হয়েছে। খবর এএফপির।

সেনাবাহিনী, স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তিমবুকতু শহরের বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে এবং সেখান থেকে তীব্র গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

 

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তিমবুকতু ক্যাম্পে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সেনা সদস্যরা পাল্টা পদক্ষেপ নিলে ১৪ জন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া সন্দেহভাজন আরও ২১ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তবে কতজন সেনা সদস্য নিহত হয়েছেন সে বিষয়ে তিনি কিছু নিশ্চিত করেননি।

পরবর্তীতে জানা গেছে যে, কমপক্ষে ৩০ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। নিরাপত্তা সূত্র এবং এক স্থানীয় কর্মকর্তা বলেছেন যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

বামাকোর একটি নিরাপত্তা সূত্র এএফপিকে বলেন, আমাদের ইউনিটের রিপোর্টে জানানো হয়েছে যে, আমাদের ৩০ জন প্রাণ হারিয়েছেন। আমাদের লোকজন শেষ পর্যন্ত লড়াই করে গেছেন। কিন্তু তারা প্রয়োজনীয় সহযোগিতা পাননি।ওই সূত্রটি জানিয়েছে, বেশ কয়েকজন সেনা সদস্য এখনো নিখোঁজ রয়েছে। এদিকে নাম প্রকাশ না করা শর্তে এক স্থানীয় কর্মকর্তা বলেন, কমপক্ষে ৬০ সেনা সদস্য নিহত হয়েছেন।

অপর একটি নিরাপত্তা সূত্রও বলছে নিহতের সংখ্যা প্রায় ৬০। তবে ওই সূত্রটি নিহত, নিখোঁজ এবং যেসব সেনা সদস্যকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে সব একত্র করে এই সংখ্যা জানিয়েছে।