NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

আবার মুক্তি পাচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’


খবর   প্রকাশিত:  ০২ জুন, ২০২৫, ১০:০৬ এএম

আবার মুক্তি পাচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’

‘বেদের মেয়ে জোসনা’ প্রথমে নির্মিত হয় বাংলাদেশে। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া তোজাম্মেল হক বকুল পরিচালিত এই ছবিতে জুটি বাঁধেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা এটি। ১৯৯১ সালে কলকাতায় ছবিটি রিমেক করেন মতিউর রহমান পানু।

সেখানে নায়িকা অঞ্জু ঘোষই ছিলেন। তবে নায়ক হিসেবে ছিলেন চিরঞ্জিৎ। সেসময় বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল।

বিজ্ঞাপন

এবার টালিউডের কালজয়ী ছবিটি নতুন রূপে পর্দায় ফিরছে। ঝকঝকে প্রিন্টে, উন্নত সাউন্ড কোয়ালিটিতে সিনেমাটি আবারও মুক্তি পেতে যাচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’। এ তথ্য জানালেন ছবির নায়ক চিরঞ্জিৎ।

তিনি জানান, এরই মধ্যে প্রযোজকের সঙ্গে তার আলোচনা হয়েছে। ছবিটি রেস্টোরেশন বা সংরক্ষণের কাজ শুরু হয়ে গেছে। দর্শক এবার ছবিটি উপভোগ করতে পারবেন আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও নিখুঁতভাবে।

 

সম্প্রতি টালিউডে রি-রিলিজ পেয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। তার আগে ‘নায়ক’, ‘মহানগর’, এমনকি কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক বিভাগেও দেখানো হয়েছে ‘অরণ্যের দিনরাত্রি’র সংরক্ষিত সংস্করণ। এসব উদ্যোগ টালিউডের নির্মাতাদের নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করছে।

চিরঞ্জিৎ বলেন, ‘আমি চাই আবার আসুক ‘বেদের মেয়ে জোসনা’। এই সিনেমাটি এক সময় দর্শকের মনে যে ম্যাজিক তৈরি করেছিল, আমি চাই সেটা আবার ফিরুক। যদি এই যুগেও ছবিটি চলে তবে বুঝব এর আজও দম আছে।’

তিনি আরও জানান, সেই সময় ‘বেদের মেয়ে জোসনা’ টালিউডে ১১ কোটি রুপির ব্যবসা করেছিল। তখন একটি টিকিটের দাম ছিল মাত্র দেড় টাকা। এতে বোঝা যায়, ছবিটি দর্শকদের মনে কতটা জায়গা করে নিয়েছিল।