NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

হৈমন্তী-পাবেলের নতুন গান সাড়া ফেলেছে


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

হৈমন্তী-পাবেলের নতুন গান সাড়া ফেলেছে

এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত দাস ও জাহেদ পারভেজ পাবেল গেয়েছেন নতুন একটি গান। সম্প্রতি প্রকাশিত এ গানের নাম ‘কাড়িয়া নিলা ঘুম’। দ্বৈত কণ্ঠের গানটি প্রকাশের পর শ্রোতাদের মাঝে সাড়া জাগিয়েছে। ফোক রোমান্টিক ধাঁচের গানটি গতানুগতিকতার বাইরে গিয়ে শ্রোতাদের ভিন্ন স্বাদের বিনোদন দেয়।

মনসুর সানির কথা, সাজ্জাদের সুরে গানটির কম্পোজিশন করেছেন সংগীতের তরুণ তুর্কি প্রত্যয় খান। গানের কথা, সুর, কম্পোজিশন সবকিছুই এককথায় চমৎকার, দাবি হৈমন্তী এবং পাবেলের।

 

আইকে মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে দেখা যাচ্ছে। গানচিত্রটি নির্মাণ করছেন এম.এইচ মুন্না।

দেশীয় সংগীতে অন্যতম জনপ্রিয় গায়িকা হৈমন্তী রক্ষিত দাস। তার মিষ্টি কণ্ঠ দিয়ে তিনি জনপ্রিয়তার সিঁড়ি বেয়ে চলেছেন। অডিও, প্লেব্যাক কিংবা মঞ্চ সবখানেই তার সরব পদচারণা। বলা চলে আগামীতে সংগীতাঙ্গনে যারা নেতৃত্ব দেবেন তাদের মধ্যে হৈমন্তী অন্যতম। অপরদিকে জাহেদ পারভেজ পাবেলও বেশ কিছু জনপ্রিয় গান দিয়ে আলোচনায় এসেছেন।

 

গানটি প্রসঙ্গে হৈমন্তী বলেন, ‘খুব দরদ দিয়ে আমরা গানটি করেছি। গানের কথা, সুর এবং কম্পোজিশন সব কিছুই খুব যত্ন করে করা হয়েছে। শ্রোতা-দর্শকদের কাছ থেকে আমরা ইতিমধ্যে আশাতীত রেসপন্স পেয়েছি। আমি জোর দিয়ে বলতে পারি, গানটি শুনলে যে কারোরই ভালো লাগবে। ফোক ধাঁচের হলেও পিওর রোমান্টিক একটি গান। যে কারণে হৃদয় ছুঁয়ে যাবে খুব সহজে।’

 

 

 

হৈমন্তী আরো জানান, আগামীতে আমার সলো এবং ডুয়েট আরো কিছু গান আসছে। আশা করি খুব শিগগিরই তা প্রকাশ পাবে।