NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

ছেলের বাবা হলেন পরমব্রত


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

ছেলের বাবা হলেন পরমব্রত

বাবা হলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। আজ রোববার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী পিয়া চক্রবর্তী। সুখবরটি গণমাধ্যমকে জানিয়েছেন পরমব্রত নিজেই।

মা ও পুত্র দুজনই সুস্থ আছে। পরম-পিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে শুরু করে তাদের ভক্ত-অনুসারীরা।
এ বছরের ফেব্রুয়ারিতে পরমব্রত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, সংসারে নতুন অতিথি আসছে।

 

২০২৩ সালের নভেম্বরে খুব কাছের কয়েকজন মানুষদের নিয়ে বাড়িতেই আইনি বিয়ে সারেন পরম-প্রিয়া। তবে বিয়ের আগে তাদের প্রেম নিয়ে দুজনেই জানিয়েছেন, তারা শুধুই ভালো বন্ধু।

বিয়ের পরও অবশ্য বন্ধুত্ব অটুট, তবে পরিবারে এবার বন্ধুর সংখ্যা বাড়তে চলেছে। পরম-প্রিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে শুরু করে তাদের ভক্ত-অনুসারীরা।