NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

আমিরাতে বন্যায় মারা যাওয়া সাজ্জাদের পরিবারকে আর্থিক সহায়তা


খবর ডেস্ক//   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৩২ এএম

>
আমিরাতে বন্যায় মারা যাওয়া সাজ্জাদের পরিবারকে আর্থিক সহায়তা

সংযুক্ত আরব আমিরাতে বন্যায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি সৈয়দ মোহাম্মদ সাজ্জাদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত।

চট্টগ্রামের বোয়ালখালীর সাজ্জাদসহ সম্প্রতি আমিরাতে বিভিন্ন কারণে মারা যাওয়া আরও ৮ জন প্রবাসীর কাছে আত্মীয়র মাধ্যমে তাদের পরিবারকে দুবাই কনস্যুলেট এ আর্থিক সহায়তা দেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর ফাতেমা জাহান ও কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।