NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ভিন্ন ধর্মের অনুসারী হয়েও প্রিয়জনদের নিয়ে ইফতার করলেন মিম


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

ভিন্ন ধর্মের অনুসারী হয়েও প্রিয়জনদের নিয়ে ইফতার করলেন মিম

শোবিজ তারকা বিদ্যা সিনহা মিম ভিন্ন ধর্মের অনুসারী হয়েও রমজানের সময় তার প্রিয়জনদের নিয়ে ইফতার করেন। এ ছবি তিনি তার ফেসবুকে শেয়ারও করেন। চলতি রমজানেও এর ব্যতিক্রম ঘটেনি।

আজ (২ মার্চ) প্রথম রমজানের দিন মিম তার প্রিয়জনদের নিয়ে ইফতার করেছেন। ঘরোয়া পরিবেশে খাবারের টেবিলে ইফতার আয়োজনের একটি ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন এ অভিনেত্রী। এর ক্যাপশনে লিখেছেন, ‘এই বরকতময় রমজানের প্রথম ইফতার আমার প্রিয়জনদের সাথে শেয়ার করলাম। একতা, আশীর্বাদ এবং সুন্দর মুহূর্তগুলোর জন্য সবার কাছে কৃতজ্ঞ।’

 

ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী বিদ্যা সিনহা মিম। কিন্তু প্রতিবছরই তিনি ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন। এরই ধারাবাহিকতায় মিম এবারের পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী বিদ্যা সিনমা মিম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘রামাদান মুবারাক’। পাশে নতুন চাঁদের ইমোজি দিয়েছেন। পাশাপাশি তার একটি ছবিও পোস্ট করেছেন।

 

প্রিয়জনদের নিয়ে ইফতার করলেন মিম

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঈদুল আজহার সময় তাকে কাজে সহায়তাকীদের জন্য কোরবানিও দেন। এতে রীতিমতো মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত-অনুরাগীরা।

বিদ্যা সিনহা মিম ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেছিলেন। এর মাধ্যমেই তার শোবিজে যাত্রা শুরু। একই বছরে প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ নির্মিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

 

২০০৯ সালে মিম নির্মাতা জাকির হোসেন রাজু নির্মিত ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমায় অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ছোটপর্দায়ও নিয়মিত অভিনয় করছেন এ অভিনেত্রী।