NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক
Logo
logo

২০২৪ সালে জাপানে জন্মহার কমে রেকর্ড সর্বনিম্ন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

২০২৪ সালে জাপানে জন্মহার কমে রেকর্ড সর্বনিম্ন

২০২৪ সালে জাপানে জন্মহার কমে রেকর্ড সর্বনিম্ন হয়েছে। গত বছর দেশটিতে সাত লাখ ২০ হাজার ৯৮৮টি শিশুর জন্ম হয়েছে। এ নিয়ে টানা নয় বছরের মতো জন্মহার কমলো বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাপানের স্বাস্থ্য মন্ত্রাণালয় এই তথ্য জানিয়েছে।

২০২৩ সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার জন্মহার বাড়তে পদক্ষেপ নেয়। এরপরেও ২০২৪ সালে জন্মহার কমেছে ৫ শতাংশ। বলা হয়েছে, প্রতি শিশুর জন্মের বিপরীতে গড়ে দুইজনের বেশি মানুষ মারা গেছেন।

 

২০২৪ সালে দেশটিতে বিয়ের সংখ্যা বেড়েছে দুই দশমিক দুই শতাংশ। কিন্তু ২০২০ সালে দেশটিতে বিয়ের হার কমেছিল ১২ দশমিক সাত শতাংশ।

এদিকে নয় বছরের মধ্যে প্রথমবারের মতো ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার জন্মহার বেড়েছে। মূলত বিয়ের সংখ্যা বাড়ায় এমন তথ্য সামনে এসেছে। দেশটিতে দীর্ঘদিন ধরে যে জনসংখ্যাগত সংকট রয়েছে তাতে এই পরিসংখ্যানকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক মনে করা হচ্ছে।

 

স্ট্যাটিস্টিকস কোরিয়ার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে জন্মহার বেড়ে হয়েছে শূন্য দশমিক ৭৫।

২০২৩ সালে দেশটিতে জন্মহার টানা ৮ বছর কমে দাঁড়িয়েছিল শূন্য দশমিক ৭২-এ, যা ছিল বিশ্বের মধ্যে সর্বনিম্ন। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার জন্মহার ছিল এক দশমিক ২৪ শতাংশ।

 

দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার একমাত্র সদস্য যেখানে জন্মহার ২০১৮ সাল থেকে এক এর নিচে।

 

সূত্র: রয়টার্স