NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

আমি একজন শিল্পী, ভূমিদস্যু নই: পপি


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৫, ০২:২৬ এএম

আমি একজন শিল্পী, ভূমিদস্যু নই: পপি

জোরপূর্বক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে এখন তুমুল আলোচনায় এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তার মা-সহ পরিবারের সদস্যরা। নায়িকার বিরুদ্ধে জিডিও করা হয়েছে।

এমন কাণ্ড নিয়ে যখন তুমুল আলোচনা তখন বিষয়টি নিয়ে মুখ খুলেন নায়িকা।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় চিত্রনায়িকা পপি বলেন, ‘২৮ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, সবার মন জয় করতে পারলেও ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদের এই হাতে লালন-পালন করেছি, তাদের কাছেই আমি একজন অযোগ্য মানুষ।
তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারেনি। আমি যখন ইনকাম করেছি, তখন আমি আমার পরিবারের কাছে প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তেমন দিতে পারি না, তাই আমি এখন তাদের কাছে শত্রুর মতো।’

 

তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য নয় জানিয়ে পপি বলেন, ‘আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, সবগুলো মিথ্যা ও বানোয়াট।

তারা সত্যকে অসত্য বলে প্রমাণ করার চেষ্টা করছে।’

 

Popy

এরপর এই নায়িকা বলেন, ‘আমি একজন শিল্পী, আমি তো ভূমিদস্যু নই। আজ যাদের আমি দুই হাতে নিজের সন্তানের মতো মানুষ করেছি, নিজের জীবনের সুন্দর সময় আমি যাদের জন্য ব্যয় করেছি, নিজের চাওয়া পাওয়া গুরুত্ব না দিয়ে তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েছি, কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি, উল্টো হিংস্র প্রাণীর চেয়ে বেশি কিছু হয়েছে। যাদের মানুষ করেছি, তাদের কৃতজ্ঞতাবোধও নেই।’

এর আগে পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ এনে গত ৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভীন।