NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

মালয়েশিয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৩৭ এএম

মালয়েশিয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় হাইকমিশনের হলরুমে রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গমাতার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো. জহিরুল ইসলাম এবং দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন।

এরপর বঙ্গমাতার কর্মজীবনের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) রেহেনা পারভীনের সঞ্চালনায় আলোচনা পর্বে বঙ্গমাতার কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার (শ্রম) নাজমুস সাদাত সেলিম, কাউন্সিলর কনস্যুলার জি এম রাসেল রানা, প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর মোস্তাক আহমেদ (জি), এনপিপি, পিএসসি, কাউন্সেলর (বাণিজ্যিক) মো. রাজিবুল আহসান এবং দূতাবাসের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান, দ্বিতীয় সচিব (শ্রম) সুমন চন্দ্র দাসসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও দূতাবাসের ফেসবুক পেজে লাইভ প্রচার করে প্রবাসীদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।