NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক
Logo
logo

চুপিসারে বিয়ে করেছেন দর্শন রাওয়াল, ছবি প্রকাশ্যে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:১০ এএম

চুপিসারে বিয়ে করেছেন দর্শন রাওয়াল, ছবি প্রকাশ্যে

চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়ক দর্শন রাওয়াল। দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) রাতে সুখবরটি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন এ গায়ক। মুহূর্তেই এ সংবাদ ভাইরাল হয়ে যায়।

নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে দর্শন রাওয়াল লিখেছেন, ‘চিরকালের সেরা বন্ধু।’এ পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই শুভেচ্ছা, প্রশংসা ও অভিনন্দন বার্তায় ভাসাচ্ছেন রাওয়ালকে।

 

চুপিসারে বিয়ে করেছেন দর্শন রাওয়াল, ছবি প্রকাশ্যে

দর্শন রাওয়াল ২০১৪ সালে ‘ইন্ডিয়াস র স্টার’ রিয়েলিটি শোতে অংশগ্রহণের পর জনপ্রিয়তা লাভ করেন। এরপর তিনি ‘সনম তেরি কসম’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘লাভযাত্রী’, ‘তেরা সুরুর’র মতো সিনেমায় প্লেব্যাক করেছেন। তার কণ্ঠের শ্রোতাপ্রিয় উল্লেখযোগ্য আরও গানের মধ্যে রয়েছে, ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘মিত্রন’, ‘লাভ আজকাল’, ‘লুডো’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’, ‘রকি অর রানি কি প্রেমকাহানি’।

 

চুপিসারে বিয়ে করেছেন দর্শন রাওয়াল, ছবি প্রকাশ্যে

চুপিসারে বিয়ে করেছেন দর্শন রাওয়াল, ছবি প্রকাশ্যে

 

দর্শন রাওয়াল বলিউড ছাড়াও গুজরাটি ও তেলেগু সিনেমায়ও নিয়মিত প্লেব্যাক করছেন। গীতিকার ও সুরকার হিসেবে তিনি খ্যাতি লাভ করেছেন। গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় কনসার্টে সংগীত পরিবেশন করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। তিনি ২০২৩ সালে গান গাওয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন।