NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

টার্গেটে ছিলেন শাহরুখ খানও


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৫, ১১:০৮ পিএম

টার্গেটে ছিলেন শাহরুখ খানও

বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলাকারীকে আটক করেছে মুম্বাই পুলিশ। গতকাল বৃহস্পতিবার থেকে চিরুনি অভিযান চালিয়ে আজ শুক্রবার তাকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শুধু সাইফই নন, হামলাকারীদের টার্গেটে ছিলেন শাহরুখ খানও।

সাইফ আলি খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শাহরুখ খান

 

ওই হামলাকারী স্বীকার করেছে যে, সাইফ আলি খানের বাড়িতে হামলার মাত্র দুদিন আগে বান্দ্রায় শাহরুখের বাড়ি মান্নাতেও ঢুকেছিল এক ব্যক্তি। যদিও সে বাড়ির ভেতরে ঢুকতে পারেনি। কেবল বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল সেই ব্যক্তি। ধারণা করা হচ্ছে, সাইফের হামলাকারীই মান্নাতের চারপাশ রেকি করতে সেখানে গিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে শাহরুখের বাড়িতেও গিয়েছিল মুম্বাই পুলিশের একটি দল। জানা গেছে, ঘটনার দুদিন আগে মান্নাতের সামনে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। ছয় থেকে আট ফুট লম্বা একটি লোহার মই ব্যবহার করে ওই ব্যক্তি মান্নাতে ঢোকার চেষ্টাও করে।

 

গতকাল বৃহস্পতিবার সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলাকারীর ছবি। আজ শুক্রবার তাকে আটক করে মুম্বাই পুলিশ। বান্দ্রা রেলস্টেশনে তল্লাশি চালানোর সময় পুলিশ এক ব্যক্তিকে পেয়ে যায় যার ছবি হুবহু মিলে যায় সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তির সঙ্গে। গতিবিধি সন্দেহজনক মনে হলে স্টেশন থেকে তাকে আটক করা হয়।

 

গত বুধবার মধ্যরাতে সাইফ আলি খানের বাড়ির ভেতর ঢুকে পড়েছিল দুর্বৃত্তরা। ছেলের ঘরের সামনে ওই ব্যক্তিকে দেখে তার ওপর ঝঁপিয়ে পড়েন সাইফ আলি খান। তখনই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুবৃত্তরা। সাইফের বাড়িতে ঘটে যাওয়া এই অঘটনে ভীত-সন্ত্রস্ত পুরো বলিউড।