NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

এলো রাম চরণের ‘গেম চেঞ্জার’, ‘পুষ্পা-২’র টিকিট বিক্রিতে ভাটা


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৩০ এএম

এলো রাম চরণের ‘গেম চেঞ্জার’, ‘পুষ্পা-২’র টিকিট বিক্রিতে ভাটা

ঘোষণার ৫ বছর পর গতকাল (১০ জানুয়ারি) শুক্রবার মুক্তি পেল দক্ষিণ ভারতীয় সিনেমা ‘গেম চেঞ্জার’। রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত এ সিনেমা করোনা মহামারিসহ বেশ কিছু কারণে পিছিয়ে গিয়েছিল। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গে আল্লু অর্জুনের পুষ্পা-২ ছবির টিকিট বিক্রিতে ভাটা পড়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ‘গেম চেঞ্জার’ নির্মাণের ঘোষণা আসে। সেবছর সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়। ‘গেম চেঞ্জার’ নির্মাণ করেছেন পরিচালক এস শংকর। এটি মুক্তির প্রথম দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত কত আয় করেছে তা প্রকাশ করা হয়েছে।

 

ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুসারে ভারতজুড়ে ২৫ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি টাকারও বেশি।

মুক্তির প্রথম দিনে ‘গেম চেঞ্জার’ ভারতজুড়ে তেলেগু ভাষায় প্রায় ৩৮৬৩টি শো, তামিল ভাষায় এটি প্রায় ৬৫০টি, হিন্দিতে ২৪৮৫টি শো হয়েছে। ভারতজুড়ে সিনেমাটির ৭৫০০টিরও বেশি শো হয়েছে।

 

স্যাকনিল্কের মতে, ‘গেম চেঞ্জার’ ভারতে বিভিন্ন ভাষায় অগ্রিম বুকিংয়ে ৪৩ দশমিক ৫৫ কোটি রুপি আয় করেছে। এটি অন্ধ্র প্রদেশে সবচেয়ে বেশি আয় করেছে। এ প্রদেশে আয়ের পরিমাণ, ১৩ দশমিক ০৭ কোটি রুপি এবং তেলেঙ্গানায় ৬ দশমিক ৪১ কোটি রুপি। দিল্লিতে সিনেমাটি তার অগ্রিম বুকিংয়ে ১ দশমিক ০৫ কোটি রুপি আয় করেছে।

‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটিতে তাকে মাথা গরম তরুণের চরিত্রে দেখা যাবে। তার এই চরিত্রটি দর্শককে মুগ্ধ করেছে। অন্যটি গ্রামের একজন রাজনীতিকের।

 

 

রাজনৈতিক গল্পনির্ভর ‘গেম চেঞ্জার’ সিনেমাটির বাজেট চিল ৪৫০ কোটি রুপি। রাম চরণ, কিয়ারা ছাড়াও এতে অভিনয় করছেন জয়রাম, অঞ্জলি, সুনীল, নবীন চন্দ্র, শ্রীকান্ত প্রমুখ।