NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

পূর্ব ইউক্রেনে ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৩৫ এএম

পূর্ব ইউক্রেনে ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত

রাশিয়ার ইজভেস্টিয়া সংবাদমাধ্যম শনিবার জানিয়েছে যে, একটি ইউক্রেনীয় ‌কামিকাজে ড্রোন তাদের এক সাংবাদিককে হত্যা করেছে। অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি হাইওয়ে দিয়ে চলাচলের সময় তিনি নিহত হন। খবর এএফপির।

আলেকজান্ডার মার্তেমিয়ানভ নামের ওই সাংবাদিক ইজভেস্টিয়া সংবাদমাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছিলেন। রুশ-নিয়ন্ত্রিত শহর গোর্লিভকাতে সহকর্মীদের সঙ্গে গোলাগুলির খবর সংগ্রহ করে ফিরে আসার সময় তার গাড়িটি হামলার শিকার হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরআইএ এবং আরও চারটি মিডিয়ার কর্মীরা ওই হামলায় আহত হয়েছেন। ইজভেস্টিয়া সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলেকজান্ডার মার্তেমিয়ানভ যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। মারাত্মক ভাবে আহত হওয়ার পর তার মৃত্যু হয়।

ইউক্রেন সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা অন্যান্য মৃত্যুর ঘটনাও তদন্ত করছে।

 

এর আগে ইজভেস্টিয়ার আরেক সামরিক সংবাদদাতা সেমিয়ন ইরেমিন গত বছর জাপোরিঝিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোনের আঘাতে নিহত হন।