NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ট্রাম্পের হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণ


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৪১ পিএম

ট্রাম্পের হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণ

নেভাদার লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলার একটি সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঐ সাইবার ট্রাকের চালক নিহত এবং ৭জন আহত হয়েছে। পুলিশ এখনও জড়িত কারও নাম প্রকাশ করেনি। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিবিসি’তে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে আরও বলা হয়, ট্রাকটি কলোরাডোতে ভাড়া করা হয়েছিল এবং বিস্ফোরণের দুই ঘণ্টা আগে বুধবার সকালে শহরে পৌঁছেছিল। ট্রাম্পের হোটেলের সামনে একটি কাঁচের প্রবেশপথের কাছে গাড়িটি পার্ক করা ছিল। প্রথমে গাড়িটি থেকে ধোঁয়া ছাড়তে শুরু করে, তারপর বিস্ফোরিত হয়।

এ ঘটনায় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, হোয়াইট হাউস ঘটনাটির তদন্ত করছে। এই ঘটনাটি নিউ অরলিন্সে হামলার সাথে কোনও সংযোগ আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। নিউ অরলিন্সে হামলায় নববর্ষের দিন ১৫ জন নিহত হয়েছিল।

ট্রাকটি বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। ভিডিওতে ট্রাকটিকে হোটেলের প্রবেশপথের সামনে দাঁড় করানো দেখা গেছে। বিস্ফোরণের আগে ট্রাকটি কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে ছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিউ অরলিন্সের ঘটনার সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া হোটেলটির মালিকের সাথে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা টেসলার মালিক ইলন মাস্কের সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে কিনা তাও তারা তদন্ত করছেন।

এফবিআই আরও বলেছে, এজেন্সি ঘটনাটি সন্ত্রাসবাদের কাজ হতে পারে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কর্তৃপক্ষ গাড়িতে মারা যাওয়া ড্রাইভারের পরিচয় নিশ্চিত করেনি। এছাড়া ঘটনাটি আইএসের সাথে সম্পর্কিত কিনা এমন কোন প্রমাণ তারা এখনও পর্যন্ত পায়নি।