NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

২ ‘তারকা’ বাঘিনীকে দেখতে শত শত দর্শনার্থীর ভিড়


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০৬:২৭ পিএম

২ ‘তারকা’ বাঘিনীকে দেখতে শত শত দর্শনার্থীর ভিড়

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং মাই নাইট সাফারি পার্কের দুই বাঘিনী বোন সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে রীতিমতো তারকাখ্যাতি অর্জন করেছে। ক্রিম রংয়ের এই ব্যতিক্রমী বেঙ্গল প্রজাতির বাঘিনীযুগল ও তাদের নানা কলাকৌশল দেখতে প্রতিদিন সাফারিটিতে ভিড় করছে শত শত দর্শনার্থী। 

চিয়াং মাই নাইট সাফারির বাঘদের প্রশিক্ষক পাতচারি পিপাতংচাই বলেন, ‘এ ধরনের বাঘদের শুধু প্রাণী প্রজননকেন্দ্র অথবা চিড়িয়াখানায় দেখা যায়। বন্য পরিবেশে তাদের উপস্থিতি তেমন দেখা যায় না।

 


 

বর্তমানে সাফারি পার্কটিতে আভা ও লুনা নামের তিন বছর বয়সী দুটি বেঙ্গল টাইগার প্রজাতির শাবক রয়েছে। প্রাণী প্রজননকেন্দ্রে জন্ম হওয়ার পর  আভা ও লুনা ২০২৪ সালের জুনে প্রথম দর্শনার্থীদের সামনে আসে। তার পর পরই শাবক দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা হয়ে উঠে।

সপ্তাহে চার দিন সাফারি পার্কে আভা ও লুনাকে সঙ্গে নিয়ে নানা ধরনের কলাকৌশল দেখান তাদের প্রশিক্ষক পাতচারি পিপাতংচাই।

এই প্রশিক্ষক জানান, প্রতিটি প্রদর্শনীতে ৫০০ আসনের ব্যবস্থা থাকে। কিন্তু সেসব আসনের টিকেট অনেক আগেই বিক্রি হয়ে যায়।

 

এর আগে দেশটির রাজধানী ব্যংককের দক্ষিণের একটি চিড়িয়াখানাতে থাকা ছোট্ট জলহস্তী মু ড্যাং ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।