NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

আবেদনময়ী পূজা, যা বললেন অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০২:২২ পিএম

আবেদনময়ী পূজা, যা বললেন অপু বিশ্বাস

ঢালিউডের এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরীকে নিজের ছোট বোন বলেন অভিনেত্রী অপু বিশ্বাস। গত শনিবার রাতে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে। গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে।

৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা চেরী। নতুন লুকে পূজার উপস্থাপনা ও নাচের তারিফ করছেন ভক্ত-অনুরাগীরা।

 

সেই গানটি নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন অপু বিশ্বাস। সঙ্গে তিনি লিখেছেন, ‌‘আমার ছোট বোনটা এতো দারুণ নাচে!’

সেখানে মন্তব্য করে পূজা লিখেছেন, ‘বড় বোন যেরকম ছোট বোন তো সেরকমই হবে।’

 

jagonews24
‘প্রেমের দোকানদার’ গানে পূজা চেরি। ভিডিও থেকে

প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানটির সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন।

এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর পরিচালক রাফীর সঙ্গে কাজ করলেন পূজা। রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে সিনেমায় নায়িকা হিসেবে যাত্রা করেছিলেন পূজা। এরপর তারা ‘দহন’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন।

 

‘ব্ল্যাক মানি’ নামের ওয়েব সিরিজে পূজা চেরী ছাড়াও চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকেই অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।