NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বাংলাদেশের কনসার্ট নিয়ে যে বার্তা দিলেন রাহাত ফতেহ আলী খান


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩২ এএম

বাংলাদেশের কনসার্ট নিয়ে যে বার্তা দিলেন রাহাত ফতেহ আলী খান

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টে মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফরম।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনসার্ট উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন রাহাত ফতেহ আলী। যেখানে তিনি বলেন, ‘আমার বীর বাঙালি ভাই ও বোনদের সালাম জানাই, আসসালামু আলইকুম।

শিক্ষার্থীদের আহ্বানে আপনাদের সবার জন্য গান গাইতে আসছি আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে।’

 

বিশ্বখ্যাত এই সংগীতজ্ঞ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি দাতব্য কনসার্টে আপনাদের সবার সঙ্গে দেখা করব। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় সাহসী শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণ-অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে।

 

সর্ব শেষে রাহাত ফতেহ আলী বলেন, ‘২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশি ভাই-বোন বোনদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের জিন্দাবাদ।’

প্রসঙ্গত, ‘ইকোস অব রেভল্যুশন’-এ রাহাত ফতেহ আলী খান ছাড়াও আরো পারফরম করবে দেশি ব্যান্ড—আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে।

 

কনসার্ট উপলক্ষে নানা ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের টিকিটে ছাড় দেওয়ার পাশাপাশি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে তে টোল ফ্রি করা হয়েছে। ভাড়া মওকুফ করা হয়েছে আর্মি স্টেডিয়ামেরও।