NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

যার প্রেমের জন্য সিনেমা ছাড়তে চেয়েছিলেন নয়নতারা


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪৪ এএম

যার প্রেমের জন্য সিনেমা ছাড়তে চেয়েছিলেন নয়নতারা

দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার বলা হয় তাকে। তিনি নয়নতারা। ১৯৮৪ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার আসল নাম ডায়ানা নয়নতারা। তার অভিনয় জীবনের শুরু হয়েছিল ২০০৩ সালে তেলেগু সিনেমা ‘ল্যারি’ দিয়ে। তবে তামিল চলচ্চিত্রে তার প্রথম বড় সফলতা আসে ২০০৫ সালে ‘আরিয়া’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি একের পর এক হিট সিনেমায় অভিনয় করে সবার মন জয় করেন।

তার ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে সংবাদ শিরোনাম হয়েছে। তিনি জনপ্রিয় পরিচালক ভিগ্নেশ শিবনের সঙ্গে ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 

তবে তারও আগে তিনি ২০১১ সালে প্রভুদেবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সম্পর্কের জন্য প্রায় চলচ্চিত্র ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে জানান তিনি। সম্প্রতি একটি খোলামেলা সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী এসব কথা জানান।

তিনি বলেন, প্রভুদেবার সঙ্গে গভীর প্রেমে আসক্ত ছিলেন নয়নতারা। তার ভেতরের যে সত্ত্বা সে বারবার বলতো একটি সম্পর্ক ধরে রাখতে হলে তাকে তার পেশাগত জীবনের সঙ্গে আপস করতে হবে। এই অনুভূতি তাকে প্রায় তার সফল চলচ্চিত্র ক্যারিয়ার ছেড়ে দিতে বাধ্য করেছিল।

 

তিনি বলেন, ‘আমি নিজের সঙ্গে নিজেই যেন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলাম। মনে হতো যদি ভালোবাসা চাই তবে আপস করতে হবে। ভাবছিলাম, হয়তো চলচ্চিত্র ছেড়ে দিলে আমি সম্পর্কের মধ্যে বেশি সুখী এবং স্থিতিশীল হতে পারব। আবার এর বিপরীত চিন্তাও ছিল।’

সময়ের সাথে সাথে নয়নতারা উপলব্ধি করেন তার সিনেমার প্রতি ভালোবাসা অনেক গভীর। তিনি অভিনয়ের প্রতি তার আবেগ হারাতে চান না।

তিনি আরও উল্লেখ করেন, ‘একটি সম্পর্কের জন্য নিজের পরিচয় হারানো ঠিক নয়। নিজেকে সত্যিকারভাবে জানাটা গুরুত্বপূর্ণ। শেষপর্যন্ত তাই আমি সিনেমায় থেকে গেছি। নয়নতারা হিসেবে আজ আমি সুখী।’

 

নয়নতারা চলতি বছরে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবিতে জুটি হয়ে কাজ করে প্রশংসিত হয়েছেন। সামনে তাকে আরও বেশ কিছু চমৎকার গল্পের সিনেমায় দেখা যাবে।