NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

সিরিয়াকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৪ পিএম

সিরিয়াকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক

সিরিয়ার বাশার আল-আসাদ সরকারকে উৎখাতকারী বিদ্রোহীরা অনুরোধ করলে দেশটির ইসলামপন্থী নতুন সরকারকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত আছে তুরস্ক। গতকাল রবিবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী  ইয়াসার গুলার এ কথা বলেছেন। এদিকে আসাদের পতনের পর বর্তমানে সিরিয়া নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

সিরিয়ার নতুন নেতৃত্বকে ‘একটি সুযোগ’ দেওয়া উচিত বলে মনে করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী গুলার।

তিনি বলেছেন, ‘যদি দরকার লাগে তাহলে প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত আছে তুরস্ক। গতকাল তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এবং অন্যান্য তুর্কি গণমাধ্যম প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য প্রচার করে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিরিয়ার নতুন প্রশাসন কী করবে তা দেখা দরকার। আমরা মনে করি, তাদের একটি সুযোগ দেওয়া প্রয়োজন।

 

‘তুরস্ক  প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থীর বোঝা বহন করছে। আসাদ সরকারের পতনের পর এই শরণার্থীদের অনেকে নিজ দেশে ফেরত যাবে বলে আশা করছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, গত পাঁচ দিনে সাত হাজার ৬০০ শরণার্থী তুরস্ক সীমান্ত পেরিয়ে সিরিয়ায় গেছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন সিরিয়ার এইচটিএস বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ করার কথা জানিয়েছেন।

 

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথমবারের মতো বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগের কথা জানানো হলো। গত শনিবার জর্দানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্লিনকেন এইচটিএসের সঙ্গে যোগাযোগের কথা জানিয়ে বলেছেন, তারা বিশেষ করে সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসের ভাগ্যে কী ঘটেছে তা জানতে যোগাযোগ করেছেন। 

সূত্র : এএফপি, বিবিসি