NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বিয়ের সাজে বুবলী, আসল রহস্য কী?


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

বিয়ের সাজে বুবলী, আসল রহস্য কী?

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী। হঠাৎ করেই তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে কাল থেকে। ছবিতে দেখা যাচ্ছে তিনি বিয়ের সাজের কন্যা। ছবি ঘিরে নানা রকম কথা শোনা যাচ্ছে।

শোনা যাচ্ছে আবার বিয়ে করতে যাচ্ছেন বুবলী। অনেকে বিয়ে করে ফেলেছেন বলেও জানাচ্ছেন। অনেকে জানতে চেয়েছেন, বুবলীর সঙ্গে বরের সাজে থাকা ছেলেটির নামও।

 

নেটদুনিয়ার এই শোরগোল ঘিরে নায়িকা চুপ থাকলেও কথা বলেছেন কোরিওগ্রাফার গৌতম সাহা।

বুবুলীকে বউ সাজিয়েছেন তিনি। গৌতম সাহা বলেন, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদি। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দিয়েছে।
সময়মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’

 

তিনি বলেন, ‘কাজ ছাড়া বুবলী কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়াদাওয়া।

সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি ওকে নিয়ে।’

 

গৌতম জানান, ‘ভাইরাল ছবিগুলোয় বুবলীর সঙ্গে যে মডেলকে দেখা যাচ্ছে, তার নাম ওয়াসিফ খান।’

বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই তাকে নতুন ছবিতে দেখা যাবে। তার হাতে রয়েছে জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘পুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’ নামের বেশ কয়েকটি সিনেমা।