NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

সামান্থার জীবনে আরেক ঝড়


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ১১:১১ এএম

সামান্থার জীবনে আরেক ঝড়

বাবা হারালেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনেত্রীর বাবার নাম বাবা জোসেফ প্রভু। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন আবেগঘন পোস্ট।

 

 

বাবার মৃত্যুর সংবাদটি জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘যত দিন না আবার আমাদের দেখা হচ্ছে বাবা!’

চেন্নাইয়ে জোসেফ প্রভু ও নিনেট প্রভুর কোলে জন্ম নেন সামান্থা। তেলুগু অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারের সন্তান জোসেফ যার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন সামান্থা। অভিনেত্রীর জীবনকে প্রবলভাবে প্রভাবিত করেছেন তার বাবা। বিনোদন দুনিয়ায় নিজের ক্যারিয়ার তৈরি করেছেন মেয়ে।

তার এই চড়াই-উতরাইয়ের সফরে ঢাল হয়ে দাঁড়িয়েছে পরিবার, সে কথা বারবার স্বীকার করেছেন সামান্থা।

 

বাবা হিসেবে জোসেফ অত্যন্ত স্নেহময়, আদুরে ছিলেন। সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি। নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ যখন চর্চায় তখন এই ঘটনায় নিজের দুঃখ প্রকাশ করেছিলেন জোসেফ।

সেই সঙ্গে সব মেনে জীবনে এগিয়ে চলার বার্তা দিয়েছিলেন তিনি। 

 

জোসেফের মৃত্যুতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার ইন্ডাস্ট্রির সহকর্মীরা। শোক জানাচ্ছেন সহকর্মী তারকারা। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে সামান্থাকে। সামনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা।

৪ ডিসেম্বর শোভিতা ধুলিপালার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন সামান্থার সাবেক স্বামী। এরই মাঝে সামান্থাকে একা করে চলে গেলেন তার বাবা, যা অভিনেত্রীর জন্য আরেকটি বড় আঘাত।

 

তেলুগু এবং তামিল চলচ্চিত্রের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে খ্যাতি অর্জন করেছেন। পরবর্তী সময়ে বলিউডে অভিষেক ঘটে। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘সিটাডেল : হানি বানি’ সিরিজে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। সামনে আদিত্য রয় কাপুরের সঙ্গে ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজে দেখা যাবে সামান্থাকে।