NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ন্যায়বিচার পাবেন চিন্ময়, প্রত্যাশা ভারতের


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৫, ০২:৫৬ এএম

ন্যায়বিচার পাবেন চিন্ময়, প্রত্যাশা ভারতের

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে আমরা বিবৃতি দিয়েছি। সেখানে আইনি প্রক্রিয়া চলছে। এটা আমাদের প্রত্যাশা যে, স্বচ্ছতার মাধ্যমে আইনি প্রক্রিয়া চলবে। ব্যক্তির আইনি অধিকার সুরক্ষিত করে সেখানে যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়।

 

শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ইসকন সম্পর্কে রণধীর জয়সওয়াল বলেন, ‘সামাজিক সেবামূলক কাজ করে ইসকন সারা বিশ্বে সুনাম ‍কুড়িয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত ধারাবাহিকভাবে এবং দৃঢ়ভাবে বাংলাদেশ সরকারকে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে আসছে। দেশটির অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে।

 

তিনি আরো বলেন, ‘এই ঘটনাগুলোকে শুধু গণমাধ্যমের অতিরঞ্জন হিসেবে খারিজ করার সুযোগ নেই। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে আমরা আবারও আহ্বান জানাচ্ছি।’

গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। এই মামলায় গত সোমবার বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পরদিন চট্টগ্রামের একটি আদালতে চিন্ময়ের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ সময় সাইফুল ইসলাম আলিফ নামের রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহত হন।

একই দিন চিন্ময়ের গ্রেপ্তারে উদ্বেগ জানায় ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদিন বলে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নাকচ করার বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।