NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

আট বছর বিরতির পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৪ এএম

আট বছর বিরতির পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

প্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরছেন বিশিষ্ট সাংবাদিক, উপস্থাপক ও ভালোবাসা দিবসের প্রবর্তক শফিক রেহমান। অনুষ্ঠানটিতে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কয়েকটি অংশ থাকে। এর মধ্যে থাকে ওয়ার্ল্ড ওয়াইড ব্লকবাস্টার মুভি ক্লিপ, নেপথ্য বর্ণনা এবং অতিথির সঙ্গে আলোচনা। আবারও শুরু হতে যাওয়া অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে ছিলেন ক্যাপ্টেন রেজাউর রহমান।

এ সময় ‘কাজের খোঁজ’ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

 

শফিক রেহমান বলেন, ‘‘আমার নামের সঙ্গে একাত্মভাবে জুড়ে আছে ‘লাল গোলাপ’ নামটি। দেশে-বিদেশে বহু দর্শকের আকাঙ্খিত অনুষ্ঠান এটি। বাংলাভিশনে এর আগেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো।

কিন্তু সচেতন মানুষরা জানেন ২০১৬ সালের ১৬ এপ্রিল বিশেষ পরিস্থিতিতে এই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবার আমি প্রিয় কাজে ফিরে আসতে পেরে সত্যিই আনন্দিত। আশা করছি, বরাবরের মতো দর্শকরা তাদের ভালোবাসার ‘লাল গোলাপ’র সাথেই থাকবেন। স্বপরিবারে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন।
’’

 

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘‘আমি বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ০১ ডিসেম্বর থেকে বাংলাভিশনের পর্দায় আপনারা দেখতে পাবেন  ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি। বর্তমানে দেশের অনেক টেলিভিশন চ্যানেল প্রতিনিয়তই চেষ্টা করছে ভিন্নভাবে নিজেদের উপস্থাপনের জন্য। সেক্ষেত্রে আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ স্বতন্ত্রবৈশিষ্ঠ্যমন্ডিত। গতানুগতিক অনুষ্ঠানের বাইরে এই অনুষ্ঠান। যেখানে দর্শক এক ভিন্ন অনূভুতিতে পৌঁছায়।

উপস্থাপক শফিক রেহমান বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। ধারণা করছি, বাংলাদেশের সবচেয়ে বয়োজৈষ্ঠ ব্যক্তি যিনি উপস্থাপক হিসেবে বাংলাভিশনের পর্দায় আছেন। তাকে আমাদের অনুষ্ঠান বিভাগের অংশ করতে পেরে সত্যিই আমি আনন্দিত।’

 

তাহমিনা মুক্তা’র প্রযোজনায় ‘লাল গোলাপ’ প্রচার শুরু হবে ০১ ডিসেম্বর (রবিবার) থেকে। প্রতি সপ্তাহের রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনের পর্দায়।

উল্লেখ্য, ‘লাল গোলাপ’ একটি তথ্যবহুল বিনোদনমূলক অনুষ্ঠান। তাই সমসাময়িক দেশি-বিদেশি ঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয়। কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদনও থাকে। পাশাপাশি দেখানো হয় বিভিন্ন সিনেমার অংশবিশেষ।