NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক
Logo
logo

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিজেপির বিক্ষোভ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০৭ এএম

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিজেপির বিক্ষোভ

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিজেপির বিক্ষোভ করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার (২৫ নভেম্বর) বিকেল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির বিধায়করা।

তাদের সবার হাতে পোস্টারে লেখা ছিল ‘চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই।’

 

ু

পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির বিধায়করা। ছবি : বিবিসি

ওই বিক্ষোভের নেতৃত্ব দেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি আমরা।

 

তিনি আরো বলেন, ‘সারা পৃথিবীর সব হিন্দুদের ঐকবদ্ধ হতে হবে। আজ কলকাতায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন। তবে বাংলাদেশে যদি হিন্দুদের ওপরে অত্যাচার অতি সত্বর বন্ধ না হয় তাহলে আমরা আরও জোরালো বিক্ষোভ শুরু করব।’

এদিকে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নাকচ করার বিষয়টি ভারত উদ্বিগ্ন বলে জানানো হয়। 

 

সূত্র : বিবিসি