NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

শাকিব খানের রিমার্ক-হারল্যান এ যুক্ত হলেন তাহসান খান


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৬ পিএম

শাকিব খানের  রিমার্ক-হারল্যান এ  যুক্ত হলেন  তাহসান খান

শোবিজ অঙ্গনের সুপারস্টার শাকিব খানের কসমেটিকস, স্ক্রিন কেয়ার, পার্সোনাল কেয়ার ও হোমকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। যেখানে সম্প্রতি যুক্ত হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় সব তারকা। এবার এই প্রতিষ্ঠানে যুক্ত হলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিতিতে রিমার্ক-হারল্যানের সঙ্গে তাহসান চুক্তি স্বাক্ষর করেন।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তাহসান বলেন, “অথেনটিক কসমেটিকসের জন্য রিমার্ক-হারল্যানের সুনাম শুনেছিলাম বহু আগেই, আজ অফিসিয়ালি যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সাথে। আমি খুবই উচ্ছ্বসিত রিমার্ক-হারল্যানের সাথে যোগ দিয়ে। খুব শীঘ্রই রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের প্রচার প্রচারণায় আমাকে দেখতে পাবেন ভক্তরা।”

শাকিব খান বলেন, “তাহসানের মত মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত।

রিমার্ক হারল্যান বিশ্বাস করে তার মতো গুণী মানুষের যুক্ত হওয়ায় একসঙ্গে পথচলা কোম্পানি সাফল্যকে বৃদ্ধি করবে।” 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান জোনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এর আগে শাকিবের এই প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন পরীমনি, মিম, সিয়াম, সাবিলা নূর, দীঘি, পূজা চেরীর মতো তারকা মুখ।