NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

কালজয়ী ‘করণ অর্জুন’, রিমেকে হৃতিক ও রণবীর!


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ১০:৫৯ এএম

কালজয়ী ‘করণ অর্জুন’, রিমেকে হৃতিক ও রণবীর!

ভারতীয় কালজয়ী সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি ‘করণ অর্জুনি’। রাকেশ রোশন পরিচালিত সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমান খান। তাদের বিপরীতে ছিলেন কাজল ও মমতা কুলকার্নি। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। আজও তা দর্শককে বিনোদিত করে।

সিনেমার গানগুলো আজও মনে জাগায় নস্টালজিয়া। সেইসঙ্গে এটাও উল্লেখ করা যায় ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করা রাখী গুলজারের মুখে ‌‘মেরা করণ অর্জুন আয়েগা’ সংলাপটি হিন্দি সিনেমায় দারুণ এক সংযোজন।

 

সিনেমাটি নতুন করে মুক্তি পাচ্ছে আগামী ২২ নভেম্বর। এই খবরে শাহরুখ-সালমানরা বেশ খুশি। তাদের ভক্তরাও আন্দোলিত নতুন করে আবারও পুরনো সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার সুযোগ পেয়ে।

ছবিটি নিয়ে যখন নতুন করে আলোচনা শুরু হলো তখন সাক্ষাৎকারে এটি নিয়ে কথা বলেছেন পরিচালক রাকেশ রোশন। তার কাছে জানতে চাওয়া্ হয় তিনি ‘করণ অর্জুন’- এর রিমেক করবেন কি না। পরিচালক রিমেক বা সিক্যুয়েল করার ধারণা পুরোপুরি নাকচ করে দিয়েছেন।

 

তবে তিনি বলেন, যদি আজকের দিনের জন্য এসআরকে এবং সালমান খানের চরিত্রে কাউকে কাস্ট করতে হয় তবে তিনি হৃতিক রোশনকে করন এবং রণবীর কাপুরকে অর্জুন হিসেবে কাস্ট করতেন।

‘আমি ‘করণ অর্জুন’ রিমেক বা সিক্যুয়েল বানাবো না। তবে যদি আজকের যুগে এই চরিত্র দুটি কাস্ট করার কথা ভাবি তাহলে হৃতিক রোশনকে করণ এবং রণবীর কাপুরকে অর্জুন হিসেবে চাইব,’ - রাকেশের ভাষ্য।

মজার ব্যাপার হলো, হৃতিক রোশন ‘করণ অর্জুন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।

 

একই সাক্ষাৎকারে রাকেশ রোশন কেন শাহরুখ খানকে অর্জুন সিং এবং সালমান খানকে করন সিং হিসেবে বাছাই করেছিলেন তার ব্যাখ্যাও দিয়েছেন। তিনি জানান, সালমানের শারীরিক গঠন এবং তার আকর্ষণীয় চোখ ছিল গুরুত্বপূর্ণ। আর ফৌজি এবং কিং আঙ্কল সিনেমায় শাহরুখের অভিনয় খুব পছন্দ করেছিলেন রাকেশ। সেই অভিনয়গুলোই তাকে অর্জুন চরিত্রে কাস্ট করার অনুপ্রেরণা দেয়।