NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

আবারও হত্যার হুমকি, বাঁচতে হলে যা করতে হবে সালমানকে


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ১২:২০ এএম

আবারও হত্যার হুমকি, বাঁচতে হলে যা করতে হবে সালমানকে

আবারও হত্যার হুমকি পেলেন বলিউড মেগাস্টার সালমান খান। সোমবার (৩ নভেম্বর) মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে হুমকি বার্তা আসে। সেখানে ৫ কোটি টাকার দাবি করা হয়েছে। সেই টাকা না দিলে ভাইজানকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ।

 

পুলিশের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানান, সোমবার মধ্য়রাতে মেসেজের মাধ্য়মে হুমকি দেওয়া হয়। মেসেজটি লরেন্স বিষ্ণোইয়ের ভাই পাঠিয়েছেন বলে দাবি করা হয়। সেখানে বলা হয়, ‘প্রাণে বাঁচতে চাইলে বিষ্ণোই মন্দিরে গিয়ে পুজা দিতে হবে সালমান খানকে।

সেখানে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন, নাহলে ৫ কোটি টাকা দিন ।’ দুটির কোনোটাই মানা না হলে সালমানকে প্রাণে মারা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। বিষ্ণোই গ্যাং সালমানের উপর নজর রাখছে বলে দাবিও করা হয়েছে।

 

নতুন করে হুমকি বার্তা পাওয়ার পর তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

আদৌ বিষ্ণোই গ্যাংয়ের কেউ এই বার্তা পাঠিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গত ৩০ অক্টোবর সালমানকে মেরে ফেলার হুমকি আসে মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে। একটি উড়ো ফোনে তার কাছে ২ কোটি টাকা দাবি করা হয়। এক সপ্তাহের মধ্য়ে দ্বিতীয়বার হুমকি পেলেন বলিউডের ভাইজান।

 

এর আগে ২৫ অক্টোবর সালমান খানকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

তবে সে সময় ভাইজান একা নন, কয়েকদিন আগে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বাবা সিদ্দিকীর ছেলে বিধায়ক জিশানও এই হুমকি পান। সেদিন জিশান সিদ্দিকীর বান্দ্রার কার্যালয়ে একটি ফোন আসে। তাতে ফোনের ওপারে থাকা ব্যক্তিকে বলতে শোনা যায়, টাকা না দিলে জিশান সিদ্দিকী ও সালমানখানকে খুন করা হবে। এই ফোনটি মহম্মদ তৈয়ব নামরে একজন করেছিল বলেই তদন্তে জানতে পারে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গত ১২ অক্টোবর ভারতের সাবেক রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে বান্দ্রায় ছেলের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। এনসিপি নেতার হত্যাকাণ্ডের দায় স্বীকার করা লরেন্স বিষ্ণোই গ্যাং। সালমানের সঙ্গে রাজনীতিবিদের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। এরপর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সালমান খানকে। দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে অভিনেতার। এরইমধ্যে একের পর হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান।