NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বক্স অফিসের আয়ে দ্বিতীয় দিনে কার পাল্লা ভারী?


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ০৮:১৯ এএম

বক্স অফিসের আয়ে দ্বিতীয় দিনে কার পাল্লা ভারী?

দীপাবলি উৎসবে একসঙ্গে মুক্তি পেয়েছে বলিউডের দুই প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম এগেইন।’ দীর্ঘদিন ধরেই সিনেমা দুটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। যার প্রভাব দেখা গেল বক্স অফিস লড়াইয়ে। দুটি সিনেমাই বেশ দুর্দান্ত শুরু করেছে বক্স অফিসে।

 

শুক্রবার (১ নভেম্বর) মুক্তির প্রথম দিন ‘সিংহাম এগেইন’ ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৪৩.৫০ কোটি রুপি। আর দ্বিতীয় দিন আয় করেছে ৪২ কোটি রুপি। দুই দিনে মোট ৮৫ কোটি রুপি ঘরে তুলেছে সিনেমাটি। বিশ্বব্যাপী ২ দিনে আয় ছাড়িয়েছে ১০০ কোটি।

 

বক্স অফিসে ‘সিংহাম এগেইন’-এর সাফল্য অনুমেয় ছিল। রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’-এর সবচেয়ে বড় সিনেমা বলা যায় একে। এর মাধ্যমে পর্দায় এক হয়েছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রনবীর সিং, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা। আর সবশেষে চমক হিসেবে রয়েছেন দাবাং’খ্যাত সালমা খান।

বিখ্যাত চুলবুল পান্ডের চরিত্রেই হাজির হয়েছেন তিনি। যার ফলে সিনেমাটি ঘিরে দর্শক প্রত্যাশা ছিল ব্যাপক। আর মুক্তির পর বক্স অফিসেও যার প্রতিফলন লক্ষ করা যাচ্ছে।

 

অন্যদিকে, মুক্তির দিন কার্তিক আরিয়ানের  ‘ভুল ভুলাইয়া ৩’ ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৩৫.৫ কোটি। যা অভিনেতার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং।

শনিবারে দেখা গেল ব্যবসার অঙ্ক ধরে রেখেছে এটি। ঘরে তুলেছে ৩৭ কোটি রুপি। যার ফলে ২ দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৭২.৫ কোটি রুপি।

 

তবে বক্স অফিসের লড়াইয়ে সিংহামের সঙ্গে কিছুটা পিছিয়ে থাকলেও কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’ নিয়ে দর্শক আগ্রহ চোখ পড়ার মতো। সিংহামের সঙ্গে সরাসরি যুদ্ধে বেশ শক্তিশালী শুরুই করেছে সিনেমাটি। দীপাবলির ছুটিতে বেশ ভাল আয় করবে উভয় সিনেমা, এমনটাই ধারণা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা।