NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

জরিপে এগিয়ে গেলেন কমলা, ট্রাম্পের জন্য দুঃসংবাদ


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০৬:৩৪ এএম

জরিপে এগিয়ে গেলেন কমলা, ট্রাম্পের জন্য দুঃসংবাদ

ডোনাল্ড ট্রাম্পের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত আইওয়া অঙ্গরাজ্যে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। আইওয়ার ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত প্রতিবেদন বলছে, ট্রাম্পের থেকে ৩ পয়েন্টে এগিয়ে আছেন কমলা। যদিও সেপ্টেম্বরের জরিপে এই রাজ্যেই ৪ পয়েন্টে এগিয়ে ছিলেন ট্রাম্প। 

গত ২৮ থেকে ৩১ অক্টোবর পরিচালিত এই জরিপে মোট ৮০৮ জন ভোটার অংশ নেন।

গতকাল শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে কমলা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন। এর পেছনে সেখানকার নারী, বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারী ভোটাররা ভূমিকা রেখেছেন বলে মনে করা হচ্ছে। 

 

ট্রাম্প ২০১৬ সালে আইওয়ায় ৯ শতাংশের বেশি পয়েন্ট ব্যবধানে এবং ২০২০ সালে ৮ পয়েন্ট ব্যবধানে জিতেছিলেন।

শেষ মুহূর্তে জরিপে এগিয়ে যাওয়া কমলার জন্য সুখবর হলেও তা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। তবে ১ ও ২ নভেম্বর পরিচালিত অন্য একটি জরিপে উল্টো চিত্র পাওয়া গেছে। এমারসন কলেজ পোলিং/রিয়ালক্লিয়ারডিফেন্স এই জরিপ পরিচালনা করে। এই জরিপে ট্রাম্প কমলার চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন।
আইওয়ায় ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 

 

সূত্র : দ্য গার্ডিয়ান।