NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

৫৪ বছর বয়সে ফের বাবা হলেন কাঞ্চন


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৭:৪৪ পিএম

৫৪ বছর বয়সে ফের বাবা হলেন কাঞ্চন

দীপাবলি উৎসবেই সুখবর দিলেন টলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা কাঞ্চন মল্লিক। ৫৪ বছর বয়সে বাবা হলেন অভিনেতা। মা হলেন শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই সুখবর।

 

 

শ্রীময়ী যে অন্তঃসত্ত্বা ছিলেন সেই খবর প্রকাশ্যে আসতে দেননি কাঞ্চন বা শ্রীময়ী কেউই। তবে কালীপুজোর সময় শ্রীময়ীর ছবি দেখে অনেকেই আন্দাজ করেছিলেন, সুখবর আসতে চলেছে। সেই খবর যদিও উড়িয়ে দিয়েছিলেন শ্রীময়ী। তবে ভাইফোঁটার আগের দিনই সোশ্যাল মিডিয়ায় সন্তান আসার খবর প্রকাশ করলেন কাঞ্চন-শ্রীময়ী।

 

সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন লিখেছেন, ‘এই শুভ মুহূর্তে, আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো খবরটা দিতে চাই। আমরা এখন তিনজনের পরিবার। আমাদের ছোট্ট মেয়ে কৃষভিকে আশীর্বাদ করবেন। মিস্টার অ্যান্ড মিসেস মৌলিক।

’ 

 

এদিকে এই সুখবর খবর শেয়ার করতেই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অনিন্দিতা রায়চৌধুরী। অভিনন্দন জানাচ্ছেন তারকা সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা।

জানা যাচ্ছে, আপাতত হাসপাতালেই রয়েছেন মা ও শিশু। সব সময়ের জন্য পাশে থেকেছেন কাঞ্চন। ২০২৪ সাল অবশ্যই বিশেষ হয়ে থাকবে কাঞ্চন-শ্রীময়ীর জীবনে।

তাদের বিয়েও হয়েছে চলতি বছরই। আর সাত মাসের মাথায় লক্ষ্মী এলো ঘরে। দুজনের প্রথম সন্তান এলো ঘর আলো করে।