NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

নিজেকেই বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স!


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ১১:১৪ পিএম

নিজেকেই বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স!

সংগীত জীবনের সাফল্যের জন্য যতোটা আলোচনায় থাকেন আমেরিকার জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স, ততটাই আলোচনায় থাকেন ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকান্ডের জন্য। এবার তেমনই আরেক কাণ্ড করে ফের শিরোনামে উঠে এলেন। নিজেই নিজেকে বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স! 

গত মে মাসেই বিবাহবিচ্ছেদ হয়েছে ব্রিটনি স্পিয়ার্সের। বিচ্ছেদের পর ‘সিঙ্গেল’ ছিলেন বলেই দাবি করেছিলেন গায়িকা।

তবে জীবনের সেরা সিদ্ধান্ত নিয়ে এবার নিজেকে বিয়ে করে ফেলেছেন ব্রিটনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করে সুখবরও জানিয়েছেন গায়িকা। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের গাউন আর মাথায় বিয়ের ওড়না পরে একটি ভিডিও পোস্ট করেন ব্রিটনি স্পিয়ার্স। সঙ্গে ঘোষণা করেন নিজেকেই নিজে বিয়ে করেছেন তিনি।
ক্যাপশনে লেখেন, ‘যেদিন নিজেকে বিয়ে করেছিলাম।’

 

ব্রিটনির সেই পোস্টে হতবাক সবাই! অবশ্য গায়িকার এমন পাগলামো দেখার অভ্যাস তার অনুরাগীদের আছে। তাই কেউ কেউ যেমন ব্যঙ্গ করছেন, কেউ বা দিচ্ছেন বাহবা। কারো কারো মতে, নিজেই নিজের একমাত্র সঙ্গী হওয়ার মতো সুখের কিছু নেই।

 

২০০৪ সালে জেসন অ্যালেন আলেকজান্ডারকে বিয়ে করেছিলেন ব্রিটনি। কিন্তু সেই বছরই তাদের সংসার ভেঙে যায়। কেভিন ফেডারলাইন নামে আমেরিকার নৃত্যশিল্পীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গায়িকা। তিন মাস সম্পর্কে থাকার পর ২০০৪ সালে বিয়ে করেছিলেন তারা। বিয়ের পর দুই সন্তানের জন্ম দিয়েছিলেন ব্রিটনি।

২০০৭ সালে আইনি বিচ্ছেদ হয়ে যায় কেভিন এবং ব্রিটনির। ১৩ বছরের ঘনিষ্ঠ কেভিনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ব্রিটনি। 

 

২০২১ সালে স্যাম আসঘারির সঙ্গে আংটিবদল করেছিলেন ব্রিটনি। ২০২২ সালের এপ্রিল মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন ব্রিটনি। কিন্তু তার এক মাস পর গর্ভপাত হয়ে যায় গায়িকার। ২০২২ সালের জুন মাসে স্যামের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন গায়িকা। ২০২৩ সালের অগস্ট মাসে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন দুজনে। চলতি বছরের আগস্ট মাসে বিবাহবিচ্ছেদের নির্দেশনামায় সই করেন বিচারক। ২ ডিসেম্বর সেই নির্দেশ কার্যকর হবে।