NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

টেক্সাসে রেডিও টাওয়ারে হেলিকপ্টারের ধাক্কা, শিশুসহ নিহত ৪


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ১১:৫২ পিএম

টেক্সাসে রেডিও টাওয়ারে হেলিকপ্টারের ধাক্কা, শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছে। টেক্সাসে অঙ্গরাজ্যের হিউস্টন শহরে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হিউস্টন ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, হেলিকপ্টারটিতে চারজন আরোহী ছিল।

শহরের পূর্বাংশে একটি রেডিও টাওয়ারে ধাক্কা লেগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো দুর্ঘটনাস্থলে বিপুলগসংখ্যক জরুরি উদ্ধারকর্মী উপস্থিত হওয়ার খবর জানিয়েছে। অন্যদিকে স্থানীয় সম্প্রচারমাধ্যম কেএইচওইউ-টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) আগেই একটি বিজ্ঞপ্তি জারি করেছিল, টাওয়ারের বাতিগুলো কাজ করছিল না।

 

ফায়ার কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনায় নিহতরা হেলিকপ্টারে ভ্রমণ করছিল।

তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

 

হিউস্টন কর্তৃপক্ষ ধারণা করছে, ব্যক্তিগত মালিকানাধীন একটি আর৪৪ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে এলিংটন ফিল্ড থেকে উড্ডয়ন করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফায়ার ডিপার্টমেন্টের শেয়ার করা ছবিগুলোতে জরুরি কর্মীদের ধ্বংসাবশেষ তদন্ত করতে দেখা গেছে।

দুর্ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান জে. নো ডিয়াজ বলেছেন, স্থলে কেউ আঘাতপ্রাপ্ত হয়নি বলে মনে হচ্ছে।

একই সঙ্গে ফায়ার ডিপার্টমেন্টের প্রধান থমাস মুনোজ জানিয়েছেন, দুর্ঘটনার পর আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় দুই থেকে তিনটি ব্লকজুড়ে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘ভাগ্যক্রমে আশপাশে কোনো বাসিন্দা ছিল না। তবে এটি আবাসিক এলাকার কাছাকাছি ছিল।’

 

এ ছাড়া হিউস্টনের মেয়র জন হুইটমায়ার বলেন, ‘বড় ধরনের বিস্ফোরণ হয়নি। এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।

’ তবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি কিছু বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানান তিনি।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, রেডিও টাওয়ারটি একমাত্র কাঠামো, যা সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার তদন্ত করবে এফএএ এবং জাতীয় পরিবহন সুরক্ষা (এনটিএসবি)।

সূত্র : বিবিসি