NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বাধ্য হয়েই কাজে ফিরলেন সালমান খান


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ১০:৫২ এএম

বাধ্য হয়েই কাজে ফিরলেন সালমান খান

ভারতের ব্যাপক আলোচিত বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর থেকেই নিরাপত্তা হুমকিতে বলিউড মেগাস্টার সালমান খান। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় মুম্বাইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে।

লাগাতার ভাবে সালমানকে হুমকি দেওয়া, কখনো কখনও বাড়ির বাইরে গুলি চালানো বা কখনও তার বাবা সেলিম খানকে হুমকি, আর সর্বশেষ বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড, সালমান খান যে জীবনের সবচয়ে ভয়াবহ সময়টাই পার করছেন! তবে এসবের মাঝেই কাজে ফিরলেন ভাইজান।

বিগ বস হাউজে এসেই জানালেন তিনি তার কাজে প্রতি দায়বদ্ধ তাই ফিরলেন। 

 

বন্ধু বাবা সিদ্দিকির মৃত্যুর পর সব ধরনের কাজ বন্ধ করে দিয়েছেন সালমান খান। বাদ দিয়েছেন পূর্বঘোষিত সব মিটিং। কিন্তু রিয়েলিটি শো বিগ বসের ঘরে আসতেই হলো অভিনেতাকে।

এসেই জানালেন, কাজ করছেন বাধ্য হয়েই। তিনি শো’টিতে ফিরতেই চাননি। শুধু চুক্তিবদ্ধ রয়েছেন বলেই শুটিংয়ে ফিরতে হয়েছে। তবে জানিয়ে দিয়েছেন, শুটিং ব্যতীত কারও সঙ্গে দেখা করবেন না।
 

 

সালমান খান বলেন, ‘আমার এখানে (বিগ বস) আসার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। আসতেও চাইনি। কিন্তু এটা একটা কমিটমেন্ট, তাই আমাকে আসতেই হয়েছে। আমি কারও সঙ্গে দেখা করতে চাইছিলাম না। তবে কাজের জন্য এটা করতে আমি বাধ্য।

’ 

 

এদিকে কাজে ফেরার পর বিগ বসের সেটে সালমানের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। তার জন্য আলাদা করে ৬০ জন নিরাপত্তরক্ষী মোতায়েন করা হয়েছে।