NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

প্রেম করছেন মধুমিতা, যা বললেন প্রাক্তন স্বামী


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৪, ১০:০১ এএম

প্রেম করছেন মধুমিতা, যা বললেন প্রাক্তন স্বামী

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তবে বাংলাদেশেও তিনি বেশ পরিচিত। বিনোদন মাধ্যমে কাজ শুরুর পরই  ২০১৫ সালে ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে। তবে সেই সংসার টেকেনি।

বিচ্ছেদ চলে আসে দাম্পত্য জীবনে। ২০১৯ সালে বিচ্ছেদের পথে হাঁটেন মধুমিতা-সৌরভ।

 

প্রথম সংসার ভাঙার পর অনেকের সঙ্গে মধুমিতার নাম জড়ালেও বরাবরই সেসবই মিথ্যা বলে দাবি করেন অভিনেত্রী। নতুন খবর হলো নতুন প্রেমে জড়িয়েছেন এই অভিনেত্রী।

কয়েকদিন আগে, পূজার ছুটির সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের ছবি প্রকাশ করে নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন মধুমিতা।

 

স্বীকার করেন গণমাধ্যমের কাছেও। ভারতীয় একটি গণমাধ্যমে অভিনেত্রী বলেন, হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সময় ধরেই আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।

বিয়ে প্রসঙ্গে মধুমিতা বলেন, সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনও কিছু ভাবিনি।

 

অন্যদিকে টালিপাড়ায় যখন মধুমিতার নতুন প্রেম নিয়ে চর্চা তুঙ্গে। সেসময় বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যম টিভি নাইনকে অভিনেত্রীর প্রাক্তন স্বামী সৌরভ বলেন, ‘আমি আসলে এ নিয়ে কোনোরকম মন্তব্যই করতে চাই না।

জানা গেছে, মধুমিতার নতুন প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী।

তবে তিনি অভিনয় জগতের কেউ নন বলে জানিয়েছেন অভিনেত্রী।