NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

১৫ বছর পর পর্দায় ফিরছেন স্মৃতি ইরানি!


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৪, ০১:৫১ এএম

১৫ বছর পর পর্দায় ফিরছেন স্মৃতি ইরানি!

টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত পরিচিত মুখ ছিলেন স্মৃতি ইরানি। ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ ধারাবাহিক থেকে তিনি প্রতিটি ঘরে ঘরে পরিচিতি পান। এরপর রাজনীতিতে পুরোদমে মনোনিবেশ। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

অবশেষে দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছেন এই রাজনীতিবিদ-অভিনেত্রী। শোনা যাচ্ছে, আবারও টেলিভিশনে প্রত্যাবর্তন করছেন স্মৃতি ইরানি। রূপালি গঙ্গোপাধ্যায়ের ‘অনুপমা’ সিরিয়ালে দেখা যাবে তাকে!

 

ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা।’ বাঙালি মেয়ে রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে।

এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত ‘অনুপমা’তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা গৌরব খান্না। 

 

পর্দায় ‘অনুপমা’র জীবনকাহিনি দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল।

জীবনের নানা ওঠাপড়ায় কীভাবে এগিয়ে চলে সাধারণ নারী ‘অনুপমা’, এই নিয়েই গল্প। স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র অনুকরণে তৈরি এই ধারাবাহিক। বাঙালি দর্শকের কাছে যেমন বিপুল জনপ্রিয়তা‌ পেয়েছিল এই ধারাবাহিক, তেমনই গোটা দেশে ছড়িয়ে পড়েছে অনুপমার গল্প। পারিবারিক জীবনের নানা অধ্যায় ফুটে ওঠে এই ধারাবাহিকে। তাই প্রতিনিয়ত গল্পে আসতে থাকে নিত্যনতুন টুইস্ট।
এবার এই ধারাবাহিকের নতুন চমক হিসাবে আসছেন স্মৃতি। 

 

সম্প্রতি, অনুপমা সিরিয়াল থেকে রূপালি সরে দাঁড়িয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এর পেছনে যদিও কারণ হিসেবে বলা হয়েছিল গল্পে অযাচিত কিছু মোড়। মুম্োই সংবাদমাধ্যম সূত্রে খবর রয়েছে, স্মৃতিকে পরবর্তী অংশে দেখা যাবে। 

আবার শোনা যাচ্ছে অনুপমার সঙ্গে স্মৃতির একটি বিশেষ ক্যামিও থাকবে। যেখানে একসঙ্গে দেখা যাবে টেলিভিশনের দুই সফল অভিনেত্রীকে। তবে এ বিষয়ে স্মৃতি বা নির্মাতারা এখনও মুখ খোলেননি। এমনকী স্মৃতির অভিনীত চরিত্র সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি চ্যানেলের পক্ষ থেকেও।