NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

ইরানের সামরিক প্রধানদের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৪, ০৫:৪৪ পিএম

ইরানের সামরিক প্রধানদের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা

ব্রিটেন সোমবার শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছে। ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ইসলামিক প্রজাতন্ত্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এ সিদ্ধান্ত এলো।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইরানকে বারবার সতর্ক করা হয়েছে, তেহরান ও তাদের ‘বিপজ্জনক কর্মকাণ্ড’ মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়িয়ে তুলছে। তবে তারা এ সতর্কতাগুলো উপেক্ষা করেছে।

 

যাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ ফ্রিজ করার আদেশ রয়েছে তাদের মধ্যে ইরানি সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আবদোলরহিম মুসাভি এবং বিমানবাহিনীর প্রধান হামিদ ভাহেদি রয়েছেন। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমিও রয়েছেন। এ ছাড়া ইরানের মহাকাশ সংস্থাসহ দুটি কম্পানিও এ তালিকায় রয়েছে, যাদের প্রযুক্তি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা যায়। তাদের সম্পদ ফ্রিজ রাখার আদেশ দেওয়া হয়েছে।

 

ইরান বলছে, ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যু এবং তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধে তারা ওই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটি ছিল ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপর দ্বিতীয় সরাসরি হামলা। এর আগে দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিক্রিয়া হিসেবে এপ্রিল মাসে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল তেহরান।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে লুক্সেম্বার্গে এক বৈঠকের বিবৃতিতে ল্যামি জানান, এই নিষেধাজ্ঞাগুলো ইরানকে জবাবদিহি করার একটি উপায়।

এর মাধ্যমে হামলার পেছনের ব্যক্তিদের উদঘাটন ঘটবে। তিনি আরো বলেন, ‘মিত্র ও সহযোগীদের সঙ্গে আমরা ইরানের অগ্রহণযোগ্য হুমকিগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং পুরো অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য চাপ অব্যাহত রাখব।’

 

গত সপ্তাহে মার্কিন সরকার ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের বহু কম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের মতে, দেশটির ‘অস্থিতিশীল কার্যকলাপের’ জন্য অর্থায়ন বন্ধ করতে এ পদক্ষেপ নিয়েছে তারা।

সূত্র : এএফপি