NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও রয়েছে বড় চ্যালেঞ্জ সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা, ইরানকে আবারও হুঁশিয়ারি ট্রাম্পের কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮ আবার কেপ ভার্দের চমক, এবার উরুগুয়ের জালে ২ গোল
Logo
logo

প্রেম করছেন মধুমিতা, প্রেমিক কে?


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ০৩:৫৪ পিএম

প্রেম করছেন মধুমিতা, প্রেমিক কে?

দুই বাংলাতেই জনপ্রিয় অভিনেত্রী মুধমিতা। তার অভিনয়ের ভক্তও আছেন অনেক। তবে ব্যক্তিজীবনে নানা জটিলতায় পড়েছিলেন বেশ আগে। কারণ আঠারো বছর পেরোতে না পেরোতেই বিয়ে সেরে ফেলেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

তবে বছর পাঁচেক আগে নির্মাতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি। তার পর থেকে রীতিমতো ‘সিঙ্গেল’ এই অভিনেত্রী। কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি তার সম্পর্কে। কিন্তু এই দুর্গাপূজায় নিজের নতুন শুরুর কথা জানালেন তিনি।

 

প্রেম করছেন মধুমিতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করার পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। কিন্তু কে তার এই প্রেমিক? তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।

সপ্তমীর মধ্যরাতে শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতের ওপর রাখা আরেকটি হাত। চারপাশে নিস্তব্ধতা।

মধুমিতা লিখলেন, ‘নতুন শুরু’।

 

এ ছাড়া আরেকটি ছবিও এসেছে প্রকাশ্যে, সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে ম্যাচ করে কালো শার্ট পরেছিলেন তার প্রেমিক। নাম দেবমাল্য চক্রবর্তী।

 

এই প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’ তবে কি খুব শিগগিরই চার হাত এক হচ্ছে তাদের? এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’

জানা যায়, অভিনেত্রীর প্রেমিক অভিনয় জগতের কেউ নন। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। মধুমিতার ভাষ্য, ‘সে কী করে, এখন একটু চাপাই থাক।’