NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

কনসার্টে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় কর্ণিয়া


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ০৩:৫৩ পিএম

কনসার্টে অংশ নিতে  দক্ষিণ কোরিয়ায় কর্ণিয়া

তরুণ সংগীতশিল্পী কর্ণিয়া। নিয়মিত গান করছেন। গানের জন্য ছুটছেন দেশ-বিদেশ। অবসর পেলে চীন কিংবা জাপানে ঘুরে বেড়াতে পছন্দ করেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া।

তবে এবার প্রথম দক্ষিণ কোরিয়া গেলেন, তা-ও আবার একটি কনসার্টে অংশ নিতে। ১৩ অক্টোবর দেশটিতে বহুজাতিক সাংস্কৃতিক উৎসবে গাইবেন তিনি। গতকাল দুপুরে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন নিজের ব্যান্ড ‘কর্ণিয়া উইথ গ্যাং’ নিয়ে।

 

সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আমরাই পারফর্ম করব।

এ ছাড়া নেপাল, ভুটান, কম্বোডিয়া, জাপান, চীন, ইন্দোনেশিয়াসহ ২৪টি দেশের শিল্পীরা এই আয়োজনে পারফর্ম করব। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই খুশি। আশা করছি, দারুণ একটি অভিজ্ঞতা হবে।