NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

ফ্লাইটের মাঝপথে টার্কিশ এয়ারলাইনসের পাইলটের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৪, ০২:৫০ পিএম

ফ্লাইটের মাঝপথে টার্কিশ এয়ারলাইনসের পাইলটের মৃত্যু

টার্কিশ এয়ারলাইনসের একজন পাইলট ফ্লাইট চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন। এতে তুরস্কের জাতীয় এয়ারলাইনসের বিমানটি নিউ ইয়র্কে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সংস্থাটি বুধবার এ তথ্য জানিয়েছে।

টার্কিশ এয়ারলাইনসের মুখপাত্র ইয়াহইয়া উস্তুন এক্সে জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিমানটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের সিয়াটল শহর থেকে উড্ডয়ন করেছিল।

পরে ফ্লাইটটি নিউ ইয়র্কে ঘুরিয়ে নেওয়া হয় এবং সেখান থেকে যাত্রীদের তুরস্কে ফেরানোর ব্যবস্থা করা হয়।

 


 

মুখপাত্র লিখেছেন, ‘আমাদের এয়ারবাস ৩৫০...সিয়াটল থেকে ইস্তাম্বুলগামী টিকে২০৪ ফ্লাইটের পাইলট বিমান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অন্য পাইলট ও কো-পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তবে অবতরণের আগেই তার মৃত্যু হয়।

 

৫৯ বছর বয়সী ক্যাপ্টেন ইলচিন পেলিভান ২০০৭ সাল থেকে টার্কিশ এয়ারলাইনসে কর্মরত ছিলেন। গত মার্চ মাসেও তিনি একটি স্বাস্থ্য পরীক্ষা পাস করেছিলেন, যেখানে তার কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত পাওয়া যায়নি বলে উস্তুন জানিয়েছেন।

এ ছাড়া ইয়াহইয়া উস্তুন টার্কিশ এয়ারলাইনস পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলেন, ‘আমাদের ক্যাপ্টেনের আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকাহত পরিবার, সহকর্মী ও প্রিয়জনদের জন্য ধৈর্য ও শক্তির প্রার্থনা জানাচ্ছি।’

সূত্র : এএফপি, তুর্কি টুডে