NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ১০:৩৯ এএম

টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স

শুটিংয়ের সময় থেকেই আলোচনায় আছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি। অবশ্য কারণও আছে। ‘প্যান ইন্ডিয়ান’ তকমা দিয়েই নির্মিত হচ্ছে ছবিটি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান।

নির্মাণ করছেন অনন্য মামুন।  

 

গেল রবিবার সার্টিফিকেশন বোর্ডের অনুমতির পর এবার মুক্তির ঘোষণা দিলেন পরিচালক অনন্য মামুন। তিনি জানান, ১৫ নভেম্বর বিশ্বব্যাপী এ ছবিটি মুক্তি দেওয়া হবে। তবে এই ঘোষণাও এলো ট্রেলারের মাধ্যমে।

 

 

এর আগে একাধিকবার মৌখিকভাবে ‘দরদ’-এর মুক্তির কথা শোনা গেলেও এবার অফিশিয়ালি জানা গেল ১৫ নভেম্বর বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাধ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে একযোগে চলবে যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবি।

দুই দিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হয় দরদ। সেখান থেকে কোনো রকম আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি লাভ করে ছবিটি।

কালের কণ্ঠকে অনন্য মামুন বলেন, ‘ট্রেলার প্রকাশের পরপরই শাকিব ভক্তরা লুফে নিয়েছেন।

বেশ ভালো সাড়া পাচ্ছি। সবাই দরদ দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। আমরাও অপেক্ষা করছি ১৫ নভেম্বরের জন্য।’

 

গেল ঈদুল আজাহার দিন ‘দরদ’-এর টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে সেই টিজার দুই বাংলার দর্শকদের নজর কাড়ে।

দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে।

 

শাকিব-সোনাল ছাড়াও ‘দরদ’ ছবিতে অভিনয় করেছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।