NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

এবার ট্রাম্পের জনসভায় যোগ দিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০১:২৭ পিএম

এবার ট্রাম্পের জনসভায় যোগ দিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

মার্কিন নির্বাচনে এবার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিলেন বিশ্বের শীর্ষ ধনী সামাজিক যোগযোগ মাধ্যম এক্স এবং জনপ্রিয় ইলেকট্রিক গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। শুরু থেকেই তিনি ট্রাম্পের বিরোধীতা করে আসলেও গত জুলাইতে ট্রাম্পকে দুই দফা হত্যাচেষ্টার পর থেকে ইলন তাকে সমর্থন করতে শুরু করেন। 

নির্বাচনের ঠিক ৩০ দিন আগে গতকাল শনিবার পেনসিলভানিয়ার বাটলার শহরে ট্রাম্পের একটি নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। প্রথমবারের মতো প্রকাশ্যে জনসমাবেশে তিনি ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করার জন্য সবার প্রতি আহবান জানান।

 

এই বাটলার শহরেই গত ১৩ জুলাই একটি নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। অল্পের জন্য রক্ষা পান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। প্রাণে বেঁচে গেলেও গুলি লেগে ট্রাম্পের কান ফুটো হয়ে যায়। এসময় ট্রাম্পের এক সমর্থক নিহত হন।

 

 

এসময় তিনি ট্রাম্পের পাশে দাঁড়িয়ে দু’হাত উচিয়ে “মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান দেন। উপস্থিত জনতাকে তিনি বলেন, আমেরিকার গণতন্ত্র রক্ষার জন্য ট্রাম্পকে আবার জিততে হবে। এক্সের কর্ণধার বলেন, ডেমোক্রেটিক পার্টি জনগণের বাক স্বাধীনতা এবং ভোটের অধিকার কেড়ে নিতে চায়।

কয়েকমাস আগেও ট্রাম্প এবং ইলন মাস্ক একে অপরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করলেও জুলাই মাস থেকে তারা ভুলবোঝাবুঝির অবসান ঘটিয়ে ঘনিষ্ঠ হতে শুরু করেন।

গতকাল প্রথমবারের মতো ট্রাম্পের জনসভায় যোগ দেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।