NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ হাজার ছাড়িয়েছে


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০৯:০৬ এএম

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ হাজার ছাড়িয়েছে

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দুই হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ১২৭ জন শিশু ও ২৬১ জন নারী রয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

এদিকে, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় বৈরুত বিমানবন্দরের বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের লক্ষ্য কী ছিল তা এখনো স্পষ্ট নয়।

 

তবে রাজধানীতে বিমানবন্দরের দাহিয়েহ এলাকার সীমানা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

jagonews24.com

হিজবুল্লাহর বিরুদ্ধে চালানো আক্রমণে লেবাননের দক্ষিণে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। লেবাননের আরও ২০টি শহর ও গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে।

 

 

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, হিজবুল্লাহকে লক্ষ্য করে দুই সপ্তাহে ইসরায়েলি হামলা ও অন্যান্য আক্রমণে লেবাননে ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।