NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

প্রথম সন্তানকে নিয়ে কত টাকা মূল্যের ফ্ল্যাটে উঠছেন দীপিকা-রণবীর?


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩৪ পিএম

প্রথম সন্তানকে নিয়ে কত টাকা মূল্যের ফ্ল্যাটে উঠছেন দীপিকা-রণবীর?

গেল ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো মা-বাবা হয়েছেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। পেয়েছেন একটা ফুটফুটে কন্যাসন্তান। একমাত্র কন্যাসন্তানকে নিয়ে সদ্যই বাড়ি ফিরেছেন তারা। এবার শোনা যাচ্ছে মেয়েকে নিয়ে নতুন বাড়িতে উঠতে চলেছেন দীপিকা ও রণবীর।

তারা মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বহুতলে একটি ফ্ল্যাটও কিনেছেন।

 


 

১২ সেপ্টেম্বর তাদের সেই নতুন ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে। সাগর রেশম আবাসনের ১৫ তলায় অবস্থিত রণবীর দীপিকার নতুন ফ্ল্যাট।  তাদের এই প্রপার্টি অভিনেতার মা অঞ্জু ভবানীর বাড়ির খুব কাছেই অবস্থিত।

সমুদ্রঘেঁষা এই ফ্ল্যাট কিনতে পকেটে ভালোই খরচ হয়েছে তারকা দম্পতির।

 

জানা গেছে, ১৭ কোটি ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা) দিয়ে তারা ফ্ল্যাটটি কিনেছেন। নতুন ফ্ল্যাট ১ হাজর ৮৪৫ বর্গফুটের। তবে এটাই নয়, এর আগেও শাহরুখের মান্নতের কাছে বান্দ্রায় কয়েক বছর আগেও দীপিকা-রণবীর একটি বাড়ি কিনেছিলেন।

তাদের এই বিলাসবহুল বাড়ির দাম প্রায় ১০০ কোটি রুপি পড়েছিল। এ ছাড়া ২০২১ সালে আলীবাগে ২২ কোটি রুপির বিনিময়ে আরো একটি বাড়ি কেনেন এই তারকা দম্পতি।