NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

শুধু শাকিবের নয়, বুবলীর সিনেমাও আসছে ওটিটিতে


খবর   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২৮ এএম

শুধু শাকিবের নয়, বুবলীর সিনেমাও আসছে ওটিটিতে

আজ রাত ১২টা থেকে ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গেল ঈদে। মুক্তির পর থেকেই এটি দেখতে দর্শকরা ভিড় করেন সিনেমা হলে। সিনেমাটি আজ রাত ১২টা ওটিটি প্ল্যাটফরম হইচইসহ দেশের আরো একটি প্ল্যাটফরমে মুক্তি পাবে।

একসঙ্গে দুটি ওটিটিতে মুক্তি পাওয়ার বিষয়টি একটি বড় ঘটনা। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরীসহ অনেকেই।

 

তবে একই সঙ্গে জানা গেল, শাকিব খানের স্ত্রী অভিনেত্রী শবনম বুবলী অভিনীত একটি ছবিও দেখা যাচ্ছে আরেক ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে। ‘ক্যাসিনো’ নামে এই ছবিটি মুক্তি পেয়েছিল গত বছরের জুনে।

সৈকত নাসিরের পরিচালনায় এই ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নিরব।

 


 

জানা গেছে, দেশের ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে দেখা যাচ্ছে সিনেমাটি। মাত্র ৫০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করলেই অ্যাপটিতে সিনেমাটি দেখা যাচ্ছে।

অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের গল্প নিয়ে তৈরি হওয়া ক্রাইম থ্রিলার ঘরানার ‘ক্যাসিনো’ সম্প্রতি মুক্তি পেয়েছে বঙ্গতে।

সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি ভেঙে এই ‘ক্যাসিনো’র মাধ্যমে প্রথমবার অন্য কোনো নায়কের বিপরীতে অভিনয় করেন বুবলী।

 

সিনেমায় নিরব-বুবলী ছাড়াও আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। এর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।